কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
মাঝরাতে ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড! ১৫৮ যাত্রীবোঝাই ২ কামরা পুড়ে ছাই
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৩২:৪১ এম
  • / ৬৩ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

ওয়েব ডেস্ক: ফের ভয়াবহ দুর্ঘটনার কবলে রেল (Indian Railways)। রবিবার গভীর রাতে টাটানগর–এর্নাকুলাম এক্সপ্রেসে (Tata Nagar–Ernakulam Express) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা (Fire Breakout)। দাউদাউ করে আগুন ধরে যায় ট্রেনের দু’টি বাতানুকূল কামরায় (AC Compartmenet)। ওই দুই কামরায় মোট ১৫৮ জন যাত্রী ছিলেন। আগুনে পুড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আর বাড়েনি বলে জানা গিয়েছে।

রেল ও পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের ইয়ালামানচিল্লিতে। বিশাখাপত্তনম থেকে প্রায় ৬৬ কিলোমিটার দূরে এই এলাকা। রবিবার রাত পৌনে ১টা নাগাদ ট্রেনে আগুন লাগার খবর আসে। প্যান্ট্রি কারের ঠিক পাশেই থাকা বি১ ও এম২ কামরায় আগুন ধরে যায়। বি১ কামরায় ছিলেন ৮২ জন এবং এম২ কামরায় ছিলেন ৭৬ জন যাত্রী।

আরও পড়ুন: হোম ওয়ার্ক না করার শাস্তি, ঠান্ডায় বিবস্ত্র করে দাঁড় করিয়ে রাখা হল পড়ুয়াদের 

লোকো পাইলটদের চোখে প্রথম আগুন ধরা পড়ে। সঙ্গে সঙ্গে ট্রেন থামানো হয়। আগুনের শিখা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। দ্রুত যাত্রীদের কামরা থেকে নামিয়ে আনা হয়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে শেষ পর্যন্ত দু’টি কামরাই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

আগুন নেভানোর পর বি১ কামরা থেকে এক বৃদ্ধের দগ্ধ দেহ উদ্ধার হয়। মৃতের নাম চন্দ্রশেখর সুন্দর, বয়স প্রায় ৭০ বছর। তিনি বিজয়ওয়াড়ার বাসিন্দা। আগুনে ঘেরা কামরা থেকে তিনি বেরতে পারেননি। রেলের তরফে জানানো হয়েছে, ওই দুই কামরার বাকি যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন। তবে তাঁদের অধিকাংশেরই লাগেজ ও ব্যক্তিগত সামগ্রী আগুনে পুড়ে গিয়েছে। পুড়ে যাওয়া কামরাগুলি সরিয়ে নেওয়ার পর ফের গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি। উল্লেখ্য, সবমিলিয়ে প্রায় ২ হাজার যাত্রী ছিলেন ওই ট্রেনে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team