কলকাতা রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ |
K:T:V Clock
“হেলিকপ্টার উড়িয়েও নার্ভাস BJP,” প্রচারের শেষলগ্নে খোঁচা তেজস্বীর
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ০২:০৭:৪৪ পিএম
  • / ৯৭ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: বিহারে দ্বিতীয় দফার ভোটের (Bihar Assembly Election) জন্য শেষ হয়েছে প্রচার। আর শেষলগ্নে প্রচার ময়দান ঝড় তুলেছেন মহাগঠবন্ধনের (Mahagathbandhan) মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব (Tejashwi Yadav)। বিজেপির (BJP) করা একের পর এক আক্রমণের জবাব দিয়েছেন দৃঢ়কন্ঠে। সেই সঙ্গে এনডিএ (NDA) শিবিরকে পাল্টা কটাক্ষ করতেও ছাড়েননি লালুপুত্র। শুক্রবার বাঁকা জেলার বেলহার এক জনসভায় থেকে তেজস্বী বলেন, “বিজেপি আজ ৩৭ বছরের এক তরুণকে ভয় পাচ্ছে। আমাকে রুখতে ৩০টি হেলিকপ্টার নামানো হয়েছে। কিন্তু একজন বিহারির শক্তি তাদের সবার থেকে বেশি।”

শুক্রবার দিনভর ১৮টি জনসভায় অংশ নেন আরজেডি নেতা। প্রায় প্রত্যেক চভা থেকেই তিনি নিজেকে তিনি ‘অপ্রতিরোধ্য’ আখ্যা দেন এবং বিধানসভা নির্বাচনে মহাগঠবন্ধনের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দেখায় তাঁকে। এক সভামঞ্চ থেকে তেজস্বী বলেন, “মোদিজি হোক বা এনডিএ-র কোনও মন্ত্রী- কেউই আমাকে থামাতে পারবে না। আমি এবার বিহারে সরকার গঠন করব।”

আরও পড়ুন: কর্মসংস্থান ইস্যুতে মোদি, নীতীশকে নিশানা! বিরাট মন্তব্য রাহুল গান্ধীর

দু’বার বিহারের উপমুখ্যমন্ত্রী পদে রাজ্যের দায়িত্ব সামলেছেন তেজস্বী যাদব। তাই তিনি নিজেকে বিহারের ভূমিপুত্র হিসেবে প্রমাণ করে রাজ্যবাসীর আবেগ কুড়োতে চাইলেন দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষলগ্নেও। তাঁকে এদিন এক জায়গায় তাসও খেলতে দেখা যায়। বিহারি আবেশে শান দিয়ে তেজস্বী বলেন, “বিহারকে বাইরের লোকজন চালাতে পারবে না। বিহার শাসন করবে এখানের ভূমিপুত্ররাই।”

এছাড়াও রাজ্যের যুব সমাজের উদ্দেশেও বড় বার্তা দিতে শোনা যায় তেজস্বী যাদবকে। বিহারের যুবক ও যুবতীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা এনডিএ-কে ২০ বছর সময় দিয়েছেন। এখন আমাকে মাত্র ২০ মাস দিন। আমি রাজ্যকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করব।”

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

ফ্লপ বৈভব, হিট জর্জ! এশিয়া কাপে ফের পাকবধ ভারতের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৫০% শুল্কের হুমকি মেক্সিকোর! কী জানাল নয়াদিল্লি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
কোভিড ভ্যাকসিনের কারণেই বাড়ছে মৃত্যুর হার? কী বলল AIIMS?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
যুবভারতী পর্যবেক্ষণে তদন্ত কমিটি! কী বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
সিডনিকাণ্ডে ইহুদি-বিদ্বেষের ছায়া! কী বলল ইজরায়েল?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বন্দুকবাজের হামলায় অস্ট্রেলিয়ায় মৃত্যু হল ১২ জনের!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
তৃণমূলকে বাঁচাতে শতদ্রুকে বোড়ে বানানো হয়েছে, দাবি শুভেন্দুর
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়! হাতির হানায় মৃত্যু হল কৃষকের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
রাসেলের বিকল্প কে? নিলামে কাদের জন্য দর হাঁকাবে KKR? দেখে নিন
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
আলিপুরদুয়ারে শুরু হল আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ভোটের আগেই জমবে খেলা! কবে বাংলাদেশে ফিরছেন খালেদা পুত্র?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৩৯ বছর পর খুলে গেল দার্জিলিং–রাগেরুং ট্রেকিং রুট!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
পূর্ব বর্ধমানের হাটগাছা গ্রামে তীব্র জল সঙ্কট! চরম সঙ্কটে স্থানীয়রা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বাদ শুভমন, শিবম? তৃতীয় ম্যাচে ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন এই তারকা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
কলকাতায় চলছে বিরল মুদ্রা প্রদর্শনী! নজর কাড়ল বিশ্বের বৃহত্তম নোট
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team