কলকাতা রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ |
K:T:V Clock
তামিলনাড়ু সরকার বনাম তামিলনাড়ুর রাজ্যপাল মামলায় কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Bipasha Chakraborty
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১২:৪৯:২৫ পিএম
  • / ৬৫৩ বার খবরটি পড়া হয়েছে
  • Bipasha Chakraborty

ওয়েবডেস্ক: রাজ্যপালের (Governor) পাঠানো বিলে রাষ্ট্রপতিকে (President) তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। রাষ্ট্রপতি এর অন্যথা করলে রাজ্য আদালতের দ্বারস্থ হতে পারবে, রায় সুপ্রিম কোর্টের (Supreme Court)। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে পারবেন। কারণ রাষ্ট্রপতির সেই সাংবিধানিক ক্ষমতা আছে বলেও জানিয়েছে আদালত।

তামিলনাড়ু সরকার বনাম তামিলনাড়ুর রাজ্যপাল (Tamilnadu Government Vs Tamilnadu Governnor) মামলার বিধানসভায় অনুমোদিত বিল রাজ্যপালের কাছে আটকে থাকা প্রসঙ্গে সুপ্রিম কোর্টের দৃষ্টান্তমূলক রায়ে রাষ্ট্রপতির অনুমোদন সম্পর্কেও নির্দেশ।

তিন মাসের মধ্যে সিদ্ধান্ত না নিতে পারলে তার কারণ উল্লেখ সাপেক্ষে সংশ্লিষ্ট রাজ্যকে তা জানাতে হবে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের তোলা প্রশ্ন বা পরামর্শ সম্পর্কে রাজ্যকেও সহযোগিতামূলক মনোভাব নিয়ে পদক্ষেপ করতে হবে। উত্থাপিত প্রশ্নের যথাযথ উত্তর যত দ্রুত সম্ভব দিতে হবে রাজ্যকে।

আরও পড়ুন: জাতীয় সড়কে বাড়ল টোল ট্যাক্স, ১ এপ্রিল থেকে নয়া নির্দেশিকা কার্যকর হয়েছে

নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাষ্ট্রপতি পদক্ষেপ না করলে রাজ্য মামলা করতে পারবে। রায়ে জানিয়েছেন বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মহাদেবন।

রাজ্যপালের মত রাষ্ট্রপতিও কোনও বিল সম্পর্কে ভেটো দিতে পারবেন না। অর্থাৎ বিল আটকে রাখতে পারবেন না। কারণ সংবিধান অনুযায়ী বিলের বিষয়বস্তু যদি রাজ্যের সাংবিধানিক অধিকার সম্পর্কিত হয়, সেক্ষেত্রে রাজ্যের অধিকার আটকে রাখা যাবে না। যদি আটকে রাখাও হয়, তার কারণ অবশ্যই জানাতে হবে রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে এমনটাই জানিয়েছে আদালত।

যে ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন, তেমন বিল আনার আগে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যকে পরামর্শ করার সুপারিশ আদালতের। আবার এমন বিল আনার ক্ষেত্রে রাজ্যের প্রস্তাব কেন্দ্রীয় সরকারকে একইভাবে দ্রুততার সঙ্গে বিবেচনা করতে হবে। সেক্ষেত্রে এমন বিষয় নিয়ে কেন্দ্র ও রাজ্যের সংঘাত কমবে। কোনও বিলের পথ আটকে যাওয়ার সম্ভাবনা আগাম দূরীভূত হবে। আর তাহলেই জনকল্যাণের গতিও দ্রুত হবে। অভিমত আদালতের।

রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে পারবেন। কারণ রাষ্ট্রপতির সেই সাংবিধানিক ক্ষমতা আছে বলেও জানিয়েছে আদালত।

দেখুন অন্য খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

ফ্লপ বৈভব, হিট জর্জ! এশিয়া কাপে ফের পাকবধ ভারতের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৫০% শুল্কের হুমকি মেক্সিকোর! কী জানাল নয়াদিল্লি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
কোভিড ভ্যাকসিনের কারণেই বাড়ছে মৃত্যুর হার? কী বলল AIIMS?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
যুবভারতী পর্যবেক্ষণে তদন্ত কমিটি! কী বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
সিডনিকাণ্ডে ইহুদি-বিদ্বেষের ছায়া! কী বলল ইজরায়েল?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বন্দুকবাজের হামলায় অস্ট্রেলিয়ায় মৃত্যু হল ১২ জনের!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
তৃণমূলকে বাঁচাতে শতদ্রুকে বোড়ে বানানো হয়েছে, দাবি শুভেন্দুর
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়! হাতির হানায় মৃত্যু হল কৃষকের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
রাসেলের বিকল্প কে? নিলামে কাদের জন্য দর হাঁকাবে KKR? দেখে নিন
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
আলিপুরদুয়ারে শুরু হল আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ভোটের আগেই জমবে খেলা! কবে বাংলাদেশে ফিরছেন খালেদা পুত্র?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৩৯ বছর পর খুলে গেল দার্জিলিং–রাগেরুং ট্রেকিং রুট!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
পূর্ব বর্ধমানের হাটগাছা গ্রামে তীব্র জল সঙ্কট! চরম সঙ্কটে স্থানীয়রা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বাদ শুভমন, শিবম? তৃতীয় ম্যাচে ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন এই তারকা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
কলকাতায় চলছে বিরল মুদ্রা প্রদর্শনী! নজর কাড়ল বিশ্বের বৃহত্তম নোট
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team