কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
আদালত ভবন থেকে ঝাঁপ! আত্মঘাতী বিশেষভাবে সক্ষম কর্মী
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ০৩:০৭:৫৪ পিএম
  • / ৪৩ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : চাঞ্চল্যকর ঘটনা দিল্লির (Delhi) সাকেত জেলা আদালত (Saket Court) চত্বরে। সেখানকার একটি বাড়ি থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী (Suicide) হলেন এক কর্মী। জানা যাচ্ছে, আদালত চত্বরের একটি ভবনের উঁচু তলা থেকে ওই ব্যক্তি আত্মহত্যা করেন বলে খবর। সূত্রের খবর, ওই ব্যক্তি বিশেষভাবে সক্ষম ছিলেন।

জানা গিয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে একটি সুইসাইড নোট (Suicide Note) উদ্ধার হয়েছে। কাজের চাপ সামলাতে না পেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ওই নোটে লেখা রয়েছে বলে খবর সংবাদমাধ্যম সূত্রে। আরও জানা গিয়েছে, ওই ব্যক্তি নোটে লিখেছেন, আমি কারোর সঙ্গে আত্মঘাতী হওয়ার কথা শেয়ার করিনি। এই বিশ্বাসে যে আমি এটি কাটিয়ে উঠতে পারব। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমি ৬০% প্রতিবন্ধী ব্যক্তি এবং এই কাজটি আমার জন্য খুবই কঠিন। আমি চাপের কাছে নতি স্বীকার করেছি,”।

আরও খবর : মন্দিরে কাঁড়ি কাঁড়ি বাঘছাল, বাঘনখ! ডবল ইঞ্জিন রাজ্যে কী অবস্থা দেখুন

এই ঘটনা নিয়ে সাকেত আদালতের সচিব অনিল বাসোয়া এক সাক্ষাৎকারে বলেন, “সকাল ১০টার দিকে আমরা খবর পাই যে আমাদের আদালতের কর্মী একটি মেঝে থেকে লাফিয়ে পড়েছেন। তিনি একটি সুইসাইড নোটে লিখেছেন, যেখানে তিনি কাজের চাপকে কারণ হিসেবে উল্লেখ করেছেন। পুরো বার অ্যাসোসিয়েশনও আদালতের কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে আছে। আমরা হরিশের জন্য ন্যায়বিচার দাবি করতে এখানে এসেছি।”

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম হরিশ সিং মাহার। ওই নোটে ওই ব্যক্তি আরও লিখেছেন, ভবিষ্যতে কোনও বিশেষভাবে সক্ষম কর্মীকে যেন হালকা কাজ দেওয়া হয়, সেই আবেদন করেছেন তিনি। জানা যাচ্ছে, এই মৃত্যুর জন্য তিনি কাউকে দায়ী করেননি। তবে এই ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

পুরীর মন্দিরে বোমা হামলার হুমকি, আটক ১
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
পিস্তল ও কার্তুজ সহ খিদিরপুর থেকে ধৃত যুবক
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার থেকে সাংসদদের বেতনে কোপ? কড়া নিয়ম আনছে কেন্দ্র
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team