কলকাতা সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ফাঁদ পেতে ষষ্ঠ বিয়ে, পুলিশের জালে লম্পট ‘লাকি’
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: সাহাজান পুরকাইত
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১, ০৪:৪৪:০০ পিএম
  • / ৩২৪ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সাহাজান পুরকাইত

পাঁচটি বিয়ের পরে ষষ্ঠ বিয়ের পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু পুলিশের জালে ধরা পড়তে হল কানপুরের স্বঘোষিত ‘বাবা’কে। কারণ, তিনি কোনও স্ত্রীর থেকেই ডিভোর্স না-নিয়েই পরবর্তী দাম্পত্যে জড়িয়েছেন৷ বিয়ে করেছেন একটির পর একটি। ধৃতের নাম অনুজ চেতন কাঠারিয়া। কিন্তু নেটজগতে এই ‘গুণধরে’র নাম ‘লাকি পাণ্ডে’।

পুলিশ সূত্রে খবর, লাকি পাণ্ডে নামেই তিনি নানা মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করতেন। বলা চলে ফাঁদ পেতে মহিলাদের নানা ভাবে আকৃষ্ট করতেন। এমনকী গ্রেপ্তারের পর দেখা যায়, ‘লাকি পাণ্ডে’ ফেসবুক প্রোফাইল থেকে ৩২ জন মহিলার সঙ্গে কথা চালাচ্ছিলেন অনুজ চেতন কাঠারিয়া। ‘লাকি পাণ্ডে’ নামেও তিনি বিয়ের ওয়েবসাইটগুলিতে নাম ভাঁড়িয়ে জাল বিছোতেন। সেখানে কোথাও নিজেকে সরকারি স্কুলের শিক্ষক বলে পরিচয় দিতেন। কোথাও বা তান্ত্রিক, পুরোহিত, স্বঘোষিত ধর্মগুরু সাজার ভান করতেন।

অনুজকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ২০০৫ সালে প্রথমবার বিয়ে করেন অনুজ। সেই বিয়ের ডিভোর্সের মামলা এখনও আদালতে ঝুলে আছে। এর মধ্যেই ২০১০ সালে দ্বিতীয় বিয়ে করেন অনুজ। পরবর্তীতে সেই বিয়েও ভেস্তে যায়৷ কিন্তু ডিভোর্সের মামলা ঝুলে আছে। এরপর তৃতীয় বিয়ে। পরে তৃতীয় স্ত্রীর তুতো বোনকেও বিয়ে করেন। পরে চেতনের আসল পরিচয় পেয়ে সেই মহিলা আত্মহত্যা করেন। চেতনের অবশ্য সে বিষয়ে কোনও হেলদোল ছিল না। ফের ২০১৯ সালে বিয়ে করেন তিনি। এই স্ত্রীই শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ, একাধিক বিয়ের পাশাপাশি তাঁর উপরে লাগাতার শারীরিক ও মানসিক অত্যাচার করতেন চেতন। এখানেই শেষ নয়, ২০১৬ সালে শাহজাহানপুরে তাঁর ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে৷ সেই সময় অনুজকে গ্রেপ্তারও করে পুলিশ৷

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

কলকাতার বায়ূদূষণ নিয়ে মামলা উঠল এজলাসে! কী বলল হাইকোর্ট?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
দত্তাবাদে  স্বর্ণব্যবসায়ী  স্বপন কামিল্যা মামলায় রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণের নির্দেশ
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
৩৭ দিন পর জামিন পেলেন শতদ্রু দত্ত!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR হিয়ারিং ঘিরে রণক্ষেত্র ভাতার, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
দিল্লির পর এবার লেহ-লাদাখে ভয়াবহ ভূমিকম্প!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
শিক্ষার ক্ষতি ও অতিরিক্ত কাজের চাপ, কাটোয়ায় BLO-দের গণইস্তফার হুমকি
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
‘আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব’, বারাসতে বিস্ফোরক অভিষেক
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
পশ্চিমবঙ্গে SIR নিয়ে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা নির্বাচন কমিশনের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে বৈধ মাধ্যমিকের অ্যাডমিট! বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR-শুনানিতে এবার ডাক পেলেন নওশাদ সিদ্দিকী!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
স্যালাইন হাতে শুনানিতে অসুস্থ বৃদ্ধা! SIR নাকি হয়রানি? উঠছে প্রশ্ন
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অনুমোদন দিল কেন্দ্রীয় কমিটি, প্রজাতন্ত্র দিবসে থাকছে বাংলার ট্যাবলো
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ! ট্রলারসহ আটক ২৪ বাংলাদেশি মৎস্যজীবী
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ৭ অভিযুক্তের জেল হেফাজত
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
এসআইআর শুনানির আগেই আত্মহত্যা ৭০ বছরের বৃদ্ধের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team