কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
হাসপাতালে ইঁদুর-রাজ! ডবল-ইঞ্জিন রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার এ কী হাল!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ০৮:০১:০৪ পিএম
  • / ১০১ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: সরকারি হাসপাতালে (Government Hospital) ডাক্তার, নার্সের থেকে বেশি আনাগোনা করে ইঁদুরের (Rat) দল! ইমারজেন্সি থেকে সদ্যোজাত শিশুদের ওয়ার্ড – সর্বত্র দেখা মেলে এই চারপেয়ে প্রাণির। সেই ছবি ভাইরাল হতেই এবার বিরাট প্রশ্নের মুখে ডবল-ইঞ্জিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। ছবিটা মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাতনা জেলার সরদার বল্লভভাই প্যাটেল সরকারি জেলা হাসপাতালের (Sardar Vallabh Bhai Patel Government District Hospital)।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে (Viral Video) হাসপাতালের সিক নিউবর্ন কেয়ার ইউনিটের ভেতরে অবাধে ইঁদুর চলাচল করতে দেখা যাচ্ছে। একটি ইঁদুর কম্পিউটার মনিটরের নিচ থেকে মুখে একটি ‘পকোড়া’ নিয়ে বেরিয়ে আসে। এরপর সেটি এসএনসিইউ-র ভিতরে রাখা একটি ওয়াই-ফাই রাউটারের ওপর উঠে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই খাবারটি ফেলে দিয়ে ইঁদুরটি পালিয়ে যায়। কিছুক্ষণ পর পরপর আরও দু’টি ইঁদুরকে ইউনিটের ভিতরে দৌড়তে দেখা যায়।

আরও পড়ুন: দিল্লি বিমানবন্দরে হাতাহাতি, যাত্রীকে মারধর পাইলটের

এই দৃশ্য স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে নবজাতকদের জন্য নির্ধারিত ওই গুরুত্বপূর্ণ বিভাগে। যদিও মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে ইঁদুরের উপদ্রব নতুন নয়। মাত্র তিন মাস আগেই ইন্দোরের মহারাজা যশবন্তরাও হাসপাতালের এনআইসিইউ-তে ইঁদুরের কামড়ে আক্রান্ত হয়ে একজোড়া নবজাতকের মৃত্যু হয়েছিল।

আর এবার সাতনার এই ভিডিও সামনে আসায় ফের একবার প্রশ্ন উঠছে, কর্তৃপক্ষের আশ্বাস সত্ত্বেও কেন পরিস্থিতির উন্নতি হচ্ছে না। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এসএনসিইউ সহ সব ওয়ার্ডেই ইঁদুর ধরার খাঁচা ও ফাঁদ বসানো হয়েছে এবং নিয়মিত পেস্ট কন্ট্রোল করা হয়। কিন্তু ভাইরাল ভিডিও তো অন্য কথা বলছে!

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার কী বিদায় নেবে শীত? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team