কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ভারতে বসে রুশ তেল নিয়ে আমেরিকাকে বার্তা পুতিনের!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৮:১৮ পিএম
  • / ১৬৭ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার দু’দিনের সফরে ভারতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। প্রোটোকোল ভেঙে বিমানবন্দরে গিয়ে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতে এসে মোদিকে প্রশংসায় ভরিয়ে দেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ভারত (India) ভাগ্যবান। কারণ এই দেশ মোদির মতো এক নেতা পেয়েছেন। এছাড়া, তাঁদের মধ্যে বিশ্বস্ত এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পুতিন আরও বলেছেন, ভারত ও রাশিয়ার (Russia) সম্পর্ক আর শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ মোদি। দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যাতে সহযোগিতা আরও বৃদ্ধি করা যায়, সে দিকেই মুখিয়ে রয়েছেন তিনি। এছাড়া ভারতের রুশ তেল কেনা নিয়ে আমেরিকাকেও বার্তা দিয়েছেন পুতিন। তিনি প্রশ্ন তোলেন, আমেরিকা (America) নিজেদের স্বার্থের জন্য রাশিয়া থেকে জ্বালানি কেনে। তাহলে ভারতের কাছে একই সুযোগ কেন থাকবে না? তিনি আরও জানিয়েছেন, চলতি বছর রাশিয়ার সঙ্গে ভারতের বাণজ্যে কিছুটা পতন হয়েছে। কিন্তু এখনও রুশ তেল থেকে কোনও বাধা ছাড়া ভারতে আসছে।

আরও খবর : একদিনেই ৫৫০-র বেশি ফ্লাইট বাতিল, ২০ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা

অন্যদিকে, প্রথমে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ। তার পর অপারেশন সিঁদুর পরে পুতিনের (Putin) এমন ভারত সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল। রাশিয়ার প্রেসিডেন্টের ভারত সফরে বেশ কিছু বিষয়ের উপর নজর রাখছে নয়াদিল্লি। যাতে সামুদ্রিক পণ্য, আলু, প্রক্রিয়াজাত খাদ্য, ওষুধের মতো পণ্যে রফতানি আরও বাড়ানো যায় তার প্রচেষ্টা করা হতে পারে। এর পাশাপাশি সামরিক বিষয় নিয়েও দুই দেশের নেতার মধ্যে কথা হতে পারে।

শুক্রবার ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন পুতিন। এর পাশাপাশি তিনি মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। এর পাশপাশি দুই দেশের মধ্যে নতুন কোনও বাণজ্যচুক্তি হতে পারে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘আশা’ বিক্ষোভে ধুন্ধুমার, লকেটকে ‘গো ব্যাক’ স্লোগান আশাকর্মীদের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team