কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
রাজস্থানে গণধর্ষণের ঘটনায় নয়া তথ্য পেল পুলিশ!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৫:০৮ পিএম
  • / ৬৬ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : সম্প্রতি রাজস্থানে (Rajasthan) তথ্যপ্রযুক্তি সংস্থার ম্যানেজারকে গাড়িতে তুলে গণধর্ষণের (Rape Case) অভিযোগ উঠেছিল সংস্থারই দুই উচ্চপদস্থ কর্মীর বিরুদ্ধে! সেই ঘটনায় আরও বেশ কিছু তথ্যপ্রমাণ হাতে পেল পুলিশ (Police)। মোডিক্যাল রিপোর্টে যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এমনকি জ্ঞান ফেরার পর অন্তর্বাস খুঁজে পাননি নির্যাতিতা। এমন চাঞ্চল্যকর ঘটনায় সংস্থার সিইও জিতেশ প্রকাশ সিসোদিয়া, সহ-অভিযুক্ত গৌরব সিরোহী এবং তাঁর স্ত্রী শিল্পা সিরোহিকে গ্রেফতার করেছে পুলিশ।

এই ঘটনাটি ঘটেছিল গত ২০ ডিসেম্বর। নির্যাতিতা অভিযোগ করেছেন, কোম্পানির সিইও, একজিকিউটিভ হেড এবং তাঁর স্বামী তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেন। তার পরেই তাঁকে সিগারেটের মতো কিছু খাওয়ানো হয়। আর তার পরেই অজ্ঞান হয়ে পড়েন তিনি।

আরও খবর : তথ্যপ্রযুক্তি সংস্থার ম্যানেজারকে গণধর্ষণ! চাঞ্চল্য রাজস্থানে

অভিযোগ, এর পরেই গাড়িতেই তাঁকে গণধর্ষণ (Gang Raped) করা হয়। তার পরেই ভোরের দিকে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরের দিন পুলিশের দারস্থ হন ওই মহিলা। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্তে নেমে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। জানা গিয়েছে, গাড়ির মধ্যে থাকা ড্যাশক্যামের অডিও ও ভিডিও পরীক্ষা করা হয়।

ঘটনায় নির্যাতিতার বয়ান এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে, এই ঘটনার সময় গৌরব গাড়ি চালাচ্ছিলেন। বাকিরা বসেছিলেন পিছনেই। সবাই মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। তার পরেই গণধর্ষণের ঘটনাটি ঘটে বলে অভিযোগ। পুলিশের কাছে নির্যাতিতা আরও জানিয়েছেন, জ্ঞান হুঁশ ফেরার পর গয়না, মোজা এবং অন্তর্বাসও খুঁজে পাননি তিনি।

দেখুন অন্য খবর :

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার কী বিদায় নেবে শীত? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team