কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
দিল্লিতে বড়সড় অভিযান পুলিশের! গ্রেফতার ২৮৫ জন
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৩:০৮ পিএম
  • / ৬২ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : নতুন বছর শুরু হওয়ার আগেই দিল্লিতে (Delhi) বড়সড় অভিযান। এই অভিযানের নাম ‘অপারেশন আঘাত ৩.০’ (Operation Aaghat 3.0)। শুক্রবার রাতে এই অভিযান চালানো হয়েছিল। এই অভিযানে গ্রেফতার (Arrest) করা হয়েছে ২৮৫ জনকে। উদ্ধার করা হয়েছে বহু অস্ত্রশস্ত্র ও মাদক। জানা যাচ্ছে, অপরাধীদের পাশাপাশি বারবার আইন ভঙ্গকারীদের দমন করতেই এই অভিযান চালানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, অস্ত্র আইন, আবগারি আইন, এনডিপিএস আইন সহ একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নববর্ষে যাতে কোনও অপরাধের ঘটনা না ঘটে সে কারণে আটক করা হয়েছে ৫০৮ জনকে। ১১৬ জন তালিকাভুক্ত দাগী দুষ্কৃতীদেরকেও আটক করা হয়েছে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে পাঁচজন গাড়ি চোরকেও।

আরও খবর : ১ জানুয়ারি ২০২৬ থেকে বদল একগুচ্ছ নিয়ম! LPG, আধার–প্যান লিঙ্ক থেকে গাড়ির দামে বড় ধাক্কা!

জানা যাচ্ছে, এই বড় অভিযানে ২১টি দেশি পিস্তল, ২০টি কার্তুজ ও ২৭টি ছুরি উদ্ধার করেছে পুলিশ (Police)। সঙ্গে উদ্ধার করা হয়েছে অন্যান্য অস্ত্রও। মাদক ও অবৈধ মদের চালানও বাজেয়াপ্ত করা হয়েছে, এর পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া একাধিক সম্পত্তিও।

পুলিশের তরফে জানানো হয়েছে, একটি গাড়ি, ও ২৩১টি চুরি যাওয়া বাইক উদ্ধার করা হয়েছে। সন্ধান পাওয়া গিয়েছে ৩১০টি মোবাইল ফোনের। অনেকেই এটিকে দিল্লি পুলিশের বড় সাফল্য হিসেবেই দেখছে। আগামী দিনে আপরাধ দমনে এই অভিযান বড় ভূমিকে নেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team