কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
হিমাচলে প্যারাগ্লাইডিং বিপর্যয়, আছড়ে পড়ে মৃত্যু পাইলটের, আহত পর্যটকও
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Bipasha Chakraborty
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ০১:৩৩:১৯ পিএম
  • / ৬৫ বার খবরটি পড়া হয়েছে
  • Bipasha Chakraborty

ওয়েবডেস্ক- হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ফের প্যারাগ্লাইডিংয়ে (Paragliding Disaster) ভয়াবহ দুর্ঘটনা। ওড়ার কিছুক্ষণ পরেই নিচে আছড়ে পড়ল প্যারাসুট (Parachute) । এই ঘটনায় মৃত্যু হয়েছে পাইলটের (Pilot)। ঘটনায় আহত হয়েছেন পর্যটকও। প্রাথমিকভাবে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। হিমাচলের কাংরা জেলার বীর বিলিং এলাকা প্যারাগ্লাইডিংয়ের জন্য জনপ্রিয়। শুক্রবার বিকেলে সেখানের লঞ্চিং পয়েন্ট থেকে এক পর্যটককে নিয়ে প্যারাসুটি ওড়ে।

বীর বিলিং প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়, উড়ানের কিছুক্ষণের পরে মাঝআকাশে প্যারাসুটতি ভারসাম্য হারিয়ে ফেলে। বিপদ বুঝতে পেরে তড়িঘড়ি অবতরণের চেষ্টা করেন পাইলট। কিন্তু তখনই ঘটে যায় অঘটন। লঞ্চিং পয়েন্টের কাছে রাস্তায় আছড়ে পড়ল প্যারাসুটটি। আহত অবস্থায় উদ্ধার করা হয় পাইলটকে, তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই মৃত্যু হয় তার। দুর্গঘটনায় সামান্য আহত হয়েছেন ওই পর্যটকও। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন-  লাইনচ্যুত হয়ে নদীতে পড়ল মালগাড়ি! তারপর…..

পুলিশ সূত্রে খবর,  মৃত পাইলটের নাম নামা মোহন সিং। মান্ডি জেলার বারোটের বাসিন্দা ছিলেন। কিন্তু কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যান্ত্রিক ত্রুটির জেরেই এই দুর্ঘটনা। সমস্ত ঘটনাই খতিয়ে দেখা হচ্ছে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

পিস্তল ও কার্তুজ সহ খিদিরপুর থেকে ধৃত যুবক
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার থেকে সাংসদদের বেতনে কোপ? কড়া নিয়ম আনছে কেন্দ্র
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team