কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়েছে! দাবি ঢাকা পুলিশের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Bipasha Chakraborty
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ০২:০৮:৪৮ পিএম
  • / ১১৫ বার খবরটি পড়া হয়েছে
  • Bipasha Chakraborty

ওবেয়ডেস্ক- ওসমান হাদির (Osman Hadi)  হত্যাকারীরা নাকি ভারতে এসে গা ঢাকা দিয়েছে! রবিবার ঢাকা পুলিশের (Dhaka Police) তরফে এমনটাই দাবি করা হয়েছে। ইউনুস সরকারের (Yunus government) পুলিশ জানিয়েছে, হাদির হত্যাকারীরা ময়মনসিংহ থেকে সীমান্ত পার করেছে। হাদি খুনে দুই অভিযুক্ত ফয়জল করিম (Faizal Karim) ও আলমগীর শেখ (Alamgir Sheikh) ভারতে প্রবেশ করেছে। তাদের দুই সহযোগীও এই ভারতে গা ঢাকা দিয়েছিল। তবে ভারতীয় প্রশাসন তাদের আটক করেছে, এমনই খবর এসেছে ঢাকা পুলিশের কাছে। তবে এই নিয়ে সরকারি কোনও বিবৃতি দেওয়া হয়নি।

সাংবাদিক বৈঠকে ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম (DMP Additional Commissioner SN Nazrul Islam) বলেন,  সন্দেহভাজন ফয়জল করিম মাসুদ এবং আলমগীর শেখ স্থানীয় সহযোগীদের সহায়তায় ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করে।  আমাদের তথ্য অনুযায়ী,  সন্দেহভাজনরা হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। সীমান্ত পার হওয়ার পর প্রথমে তাদের অভ্যর্থনা জানায় পূর্তি নামে এক ব্যক্তি। পরে সামি নামে এক ট্যাক্সি চালক তাদের মেঘালয়ের তুরা শহরে নিয়ে যায়।

আরও পড়ুন-  বাংলাদেশ রাজনীতিতে নতুন মুখ? তারেককন্যা জাইমাকে ঘিরে জল্পনা

ডিএমপি কর্মকর্তা বলেন, পুলিশের কাছে খবর এসেছে যে সন্দেহভাজনদের সহায়তাকারী দুই ব্যক্তি, পূর্তি এবং সামিকে ভারতীয় প্রশাসন আটক করেছে। সন্দেহভাজনদের ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। তাদের গ্রেফতার এবং প্রত্যর্পণ নিশ্চিত করার জন্য আমরা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক উভয় মাধ্যমেই ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। এখনও পর্যন্ত ভারতের তরফের আনুষ্ঠানিকভাবে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করা হয়। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনা সামনে আসতেই গোটা বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। ইনকিলাব মঞ্চের সমর্থক এবং হাসিনা বিরোধীরা ঢাকা, রাজশাহী সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে থাকে। ঢাকার ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনের ধ্বংসস্তূপে ফের হামলা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয়। রাজশাহীতে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর চালানো হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে চলে ভারত বিরোধী স্লোগান। ‘দিল্লি না ঢাকা’, ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও-গুঁড়িয়ে দাও’। চট্টগ্রামে ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে হামলা হয়। ঢাকায় ভারতীয় হাইকমিশনেও হামলার চেষ্টা চালানো হয়।  ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে খুনের হুমকি দেওয়া হয়।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

পুরীর মন্দিরে বোমা হামলার হুমকি, আটক ১
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
পিস্তল ও কার্তুজ সহ খিদিরপুর থেকে ধৃত যুবক
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার থেকে সাংসদদের বেতনে কোপ? কড়া নিয়ম আনছে কেন্দ্র
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team