কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
আগে থেকে টিকিট কাটা থাকলে বাড়তি ভাড়া নয়, জানাল রেল
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১০:২০:১৯ এম
  • / ৭৯ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : শুক্রবার থেকে ভাড়া বাড়ছে রেলের। তবে যাত্রীদের জন্য সুখবর শোনানো হয়েছে ভারতীয় রেলের (Indian Railways) তরফে। জানানো হয়েছে, যে সব যাত্রী আগে থেকে ট্রেনের টিকিট (Ticket) কেটেছেন, তাঁদেরকে এই বাড়তি ভাড়া (fare) দিতে হবে না। তবে আজ থেকে যাঁরা কোথাও যাওয়ার জন্য টিকিট কাটবেন, তাঁদেরকেই এই বাড়তি ভাড়া দিতে হবে।

সম্প্রতি রেলের (Railway) তরফে ভাড়া বাড়ানো হয়েছে। জানানো হয়েছিল, ১৫ কিলোমিটার পর্যন্ত জেনারেল ক্লাসের ভাড়ায় কোনও পরিবর্তন হচ্ছে না। তবে ২১৫ কিলোমিটারের বেশি দূরত্বে জেনারেল ক্লাসে প্রতি কিলোমিটারে ১ পয়সা করে ভাড়া বাড়ছে। মেল ও এক্সপ্রেস ট্রেনের নন-এসি কোচে ভাড়া বাড়ছে প্রতি কিলোমিটারে ২ পয়সা। একই হারে এসি কোচের ভাড়াও বৃদ্ধি করা হয়েছে। এর ফলে, নতুন ভাড়া কার্যকর হলে নন-এসি কোচে ৫০০ কিলোমিটার যাত্রায় অতিরিক্ত ১০ টাকা খরচ হবে।

রেলওয়ের দাবি, গত এক দশকে দেশের রেল নেটওয়ার্ক ও পরিষেবা ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। সেই সঙ্গে বেড়েছে কর্মীসংখ্যাও। এই ভাড়া বৃদ্ধির ফলে রেলওয়ের বার্ষিক আয় প্রায় ৬০০ কোটি টাকা বাড়বে বলে আশা করা হচ্ছে।

আরও খবর : ফিরে দেখা: পহেলগাম হামলা থেকে অপারেশন সিঁদুর, দেশ কাঁপানো ঘটনার বর্ষপঞ্জি

রেল সূত্রে আরও জানানো হয়েছে, বর্তমানে রেলওয়ের ম্যানপাওয়ার খরচ বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা, আর পেনশন বাবদ খরচ ৬০ হাজার কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে রেল পরিচালনার মোট খরচ হয়েছে ২ লক্ষ ৬৩ হাজার কোটি টাকা। এই বাড়তি খরচ সামাল দিতে রেল কর্তৃপক্ষ একদিকে যেমন কার্গো লোডিং বৃদ্ধির উপর জোর দিচ্ছে, তেমনই যাত্রী ভাড়া বৃদ্ধির পথেও হেঁটেছে।

অন্যদিকে রেলের তরফে বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রেলের তরফে যে টিকিটগুলি ইতিমধ্যে ইস্যু করা হয়েছে, তার উপর সংশোধিত ভাড়ার প্রবাব পড়বে না। তবে ভারতীয় রেল স্পষ্ট জানিয়েছে, ২৬ ডিসেম্বর বা তার পরে ইস্যু করা টিকিটগুলির ক্ষেত্রে সংশোধিত হারে ভাড়া নেওয়া হবে।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

দু-দিন ছাড়াই মেট্রো বিভ্রাট, সাতসকালেই ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team