কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
নীতীশের হিজাব কাণ্ড! চাকরিতে যোগই দিলেন না ওই তরুণী চিকিৎসক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Bipasha Chakraborty
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৯:১৩ পিএম
  • / ৭৭ বার খবরটি পড়া হয়েছে
  • Bipasha Chakraborty

ওয়েবডেস্ক- ভরা মঞ্চে তরুণী চিকিৎসকের হিজাব টেনে নামিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar Chief Minister Nitish Kumar) । তাঁর এই আচরণ ঘিরে তীব্র বিতর্ক দানা বাঁধে রাজনৈতিক মহলে। অনেকে তাঁর মস্তিষ্কবিকৃতি ঘটেছে বলে কটাক্ষ করেন। এবার সেই তরুণী চিকিৎসক (Doctor)  যোগ দিলেন না চাকরিতে। কেন কী কারণে এমনটা করলেন ওই চিকিৎসক সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট নয়। তবে একাংশ এই ঘটনার পিছনে বিহারে মুখ্যমন্ত্রীর আচরণকেই দায়ী করছেন। জানা গেছে, শনিবার ওই চিকিৎসকের চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি যোগ দেননি। ওই চিকিৎসক বা তার পরিবারও এই বিষয়ে কিছু জানাননি। সেখানকার অপর এক চিকিৎসক জানিয়েছেন, শনিবার কাজে যোগ দানের শেষ দিন ছিল, পাঁচ থেকে ছয়জন যোগও দিয়েছেন। কিন্তু ওই তরুণী চিকিৎসক নুসরাত পারভিন (Young doctor Nusrat Parveen) আসেননি। কী কারণে তিনি এলেন না, তা জানা যায়নি।

” গত সোমবারের ঘটনা। পাটনায় (Patna) একটি সরকারি অনুষ্ঠান ছিল। সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেখানে আয়ুষ চিকিৎসকদের নিয়োগপত্র দেওয়া হচ্ছিল। ওই মঞ্চেই ওঠেন চিকিৎসক তরুণী। সেই ভাইরাল হওয়া ভিডিওতে (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি) দেখা গেছে নীতীশ কুমার বেশ হাসি হাসি মুখে তাঁর হাতে নিয়োগ পত্র তুলে দিচ্ছেন। কিন্তু এর পরেই তিনি যা করলেন তার জন্য কেউ প্রস্তুত ছিল না। দেখা যায় তরুণী হিজাব (Hijab)  এক হ্যাঁচকা টান মেরে মুখ থেকে নামিয়ে দেন। ওই চিকিৎসক তরুণীও অপ্রস্তুত হয়ে পড়েন। গোটা ঘটনায় নীতীশ কুমারের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। নিন্দায় সরব হয় কংগ্রেস এবং আরজেডি।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team