কলকাতা মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
সূচিতে বদল, দিল্লিতে সফর শেষে আম্বানির ‘বনতারা’য় যাচ্ছেন মেসি
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:২৮:২৫ এম
  • / ২৩০ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক: লিওনেল মেসির (Lionel Messi) সফর সূচিতে হঠাৎ পরিবর্তন। কথা ছিল কলকাতায় সফর শুরু হয়ে হায়দরাবাদ ও মুম্বই ঘুরে ভারতের রাজধানী মেসির ‘শেষ গন্তব্য’। কিন্তু না, এরপর আর্জেন্তিনীয় কিংবদন্তি যাবেন ‘বনতারা’ (Lionel Messi Visit Vantara)। দিল্লির অনুষ্ঠান পর্ব শেষ করে মেসি এবার যাচ্ছেন আম্বানিদের বনতারায় (Messi in Vantara)। সেখানে তাঁকে আপ্যায়ন করবেন অনন্ত আম্বানি। তাঁদের গোটা পরিবারই হয়তো থাকবেন সেখানে।

গুজরাটের জামনগরে মুকেশ আম্বানির পরিবারের নিজস্ব চিড়িয়াখানা রয়েছে।জামনগরে অনন্ত আম্বানির স্বপ্নের প্রকল্প চলতি বছরে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্য প্রাণী উদ্ধার, সংরক্ষণ ও চিকিৎসার দায়িত্ব নেওয়া হয় এই বিশেষ প্রকল্পে। রিলায়েন্স ফাউন্ডেশনের পরিচালনায় প্রায় ৩০০০ একর বিস্তৃত এই চিড়িয়াখানায় ৪৩ প্রজাতির ২০০০ প্রাণী রয়েছে। সেখানেই যাচ্ছেন মেসি। বনতারা শুধুমাত্র বিপন্ন ও আহত প্রাণীদের আশ্রয় দেওয়াই নয়, তাদের সুস্থ করে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে।তবে তার জন্য মেসির সঙ্গে ৫০ কোটি টাকার বিশেষ চুক্তি হয়েছে আম্বানিদের বলেই খবর।

আরও পড়ুন: স্টেডিয়ামে দাঁড়িয়ে কী বললেন লিওনেল মেসি

সূত্রের খবর, ভারত সফরের শেষ দিনে অর্থাৎ আজই রাজধানী ছেড়ে এক রাতের জন্য গুজরাতের জামনগরে অনন্ত আম্বানির ‘বনতারায়’ থাকবেন বিশ্ব ফুটবলের মহাতারকা। তাঁর সঙ্গে থাকছেন লুই সুয়ারেজ-সহ আরও কয়েকজন ফুটবলার। মেসির এই সফর তাঁর বহু আলোচিত ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’-রই একটি গুরুত্বপূর্ণ পর্ব বলে জানা গিয়েছে।

 দেখুন ভিডিও 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাহিনী ও এনআইএ তদন্ত নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল? বন্দে ভারত–অমৃত ভারতে মিলবে না রিফান্ড
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team