কলকাতা সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
কাশ্মীরে বৃহত্তর আন্দোলনের ছক? সংরক্ষণ বিতর্কে গৃহবন্দি মেহবুবা-সহ একাধিক শীর্ষ নেতা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৯:০৭ পিএম
  • / ৭৭ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

ওয়েব ডেস্ক: জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir) সংরক্ষণ নীতির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে ছাত্রসমাজ। সেই আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনের অভিযোগে এবার কড়া পদক্ষেপ নিল প্রশাসন। রবিবার পিডিপি নেত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti), ন্যাশনাল কনফারেন্সের সাংসদ সৈয়দ রুহুল্লাহ মেহদি-সহ একাধিক শীর্ষ নেতাকে করা হয়েছে।

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে লেফটেন্যান্ট গভর্নর প্রশাসনের সিদ্ধান্তে তপশিলি উপজাতি ও ওবিসি-দের জন্য সংরক্ষণ বাড়ানোয় মোট সংরক্ষণ প্রায় ৭০ শতাংশে পৌঁছেছে। এর ফলে ওপেন মেরিট কোটা নেমে এসেছে প্রায় ৩০ শতাংশে। এই সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে রাজ্যের ছাত্রসমাজ।

আরও পড়ুন: দেশের ‘ফুসফুস’ বিক্রি? আরাবল্লী বিতর্কে স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

২০২৪ সালের নির্বাচনের আগে সংরক্ষণ নীতি পুনর্বিবেচনার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন ওমর আবদুল্লা। কিন্তু সরকার গঠনের এক বছর পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। একটি প্যানেল গঠন করা হলেও বাস্তব অগ্রগতি হয়নি বলেই অভিযোগ। এই পরিস্থিতিতেই ছাত্ররা বৃহত্তর আন্দোলনের ডাক দেয়। আন্দোলনে মেহবুবা মুফতি ও অন্যান্য নেতারা প্রকাশ্য সমর্থন জানান।

রবিবার গুপকার রোডে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল ছাত্ররা। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল মেহবুবা মুফতি-সহ একাধিক রাজনৈতিক নেতার। কিন্তু বিক্ষোভে যোগ দেওয়ার আগেই মেহবুবা মুফতি, তাঁর কন্যা ইলতিয়াজ মুফতি, শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদি, পিডিপি নেতা ওয়াহিদ পারা এবং শ্রীনগরের প্রাক্তন মেয়র জুনেইদ মাত্তো-সহ আরও কয়েকজনকে গৃহবন্দি করা হয়।

এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন পিডিপি নেতা ওয়াহিদ পারা। তাঁর অভিযোগ, “আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে সংহতি প্রকাশ করতে বাধা দিতেই নেতাদের গৃহবন্দি করে রাখা হয়েছে।” অন্যদিকে শনিবার রাতে এক্স-এ পোস্ট করে সাংসদ রুহুল্লাহ মেহদি জানান, তাঁর বাসভবনের বাইরে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “শিক্ষার্থীদের সমর্থনে শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করতেই কি এই পূর্বপরিকল্পিত পদক্ষেপ?” সংরক্ষণ বিতর্কে কাশ্মীরের রাজনীতিতে উত্তাপ আরও বাড়ল, আর ছাত্র আন্দোলন ঘিরে প্রশাসন বনাম বিরোধী নেতাদের সংঘাত এখন তুঙ্গে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

সোমবার বারাসতে সভা অভিষেকের, ২ লক্ষ জমায়েত চাইছে তৃণমূল!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
বিদায় নিচ্ছে শীত! সরস্বতী পুজোর দিন কেমন থাকবে আবহাওয়া?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
২৩ জানুয়ারি গজকেশরী যোগে কেরিয়ারে উন্নতি, বাড়বে আত্মবিশ্বাস
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ফের লজ্জার হার! কাদের পারফরম্যান্সে অসন্তুষ্ট শুভমন? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team