কলকাতা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
বাংলাদেশে পূর্বপুরুষের ভিটে? যেতে চান? ব্যবস্থা করবে ইউনুস সরকার
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ০১:১০:১১ এম
  • / ১৩৮ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: হাসিনা সরকারের পতনের পর দ্বিপাক্ষিক সম্পর্কে তৈরি হওয়া টানাপোড়েন কমাতে এবার উদ্যোগী হল বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার। নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের শীতলতা কমাতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেই লক্ষ্যেই ভারতীয় নাগরিকদের (Indian Citizen) জন্য বিশেষ এক সুবিধা দেওয়ার ঘোষণা করেছে ঢাকা।

সূত্রের খবর, বাংলাদেশ থেকে আগত ভারতীয় নাগরিকদের বংশধররা যদি তাঁদের পূর্বপুরুষের বসতভিটে দেখতে বাংলাদেশ সফরে যেতে চান, তাহলে তার জন্য বিশেষ ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছে ইউনুস (Mohammed Yunus) সরকার। ব্যক্তিগতভাবে ভারতীয় নাগরিকরা আবেদন করলে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সফরের ব্যবস্থা করে দেবে ঢাকা।

আরও পড়ুন: ‘জেলেই খুন হয়ে যেতে পারেন ইমরান খান’! কেন এই আশঙ্কা বোন আলেমার?

বাংলাদেশ সরকারের মতে, দুই দেশের মানুষের মধ্যে ঐতিহাসিক ও পারিবারিক বন্ধন অত্যন্ত গভীর। সীমান্ত বিভাজনের পর বহু পরিবার দুই পাশে ছড়িয়ে পড়েছে। তাই অতীতের স্মৃতিবাহী জায়গায় যাওয়ার সুযোগ করে দিলে দু’দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করছে অন্তর্বর্তী সরকার।

উল্লেখ্য, গত বছর অগাস্টে বাংলাদেশে গণঅভ্যুত্থাণের পর শেখ হাসিনা ভারতে এসে আশ্রয় নেন। এদিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে সেই সময় থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে বরফ জমতে শুরু করে। সেই ফাটল বোজাতে এবার এই উদ্যোগ নিল ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বোলিং ব্যর্থতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জলে গেল রাহুলের শতরান
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, তারপর কী হল?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মনোকিনিতে সি-বিচে বিপাশা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন এই বিএলও, কেতুগ্রাম কাণ্ডে তীব্র জল্পনা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
রাজকোটে লড়াকু সেঞ্চুরি রাহুলের! কিউয়িদের কত টার্গেট দিল ভারত?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team