কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
আজও অচলাবস্থায় ইন্ডিগো, বাতিল প্রায় ৫০০ উড়ান
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Bipasha Chakraborty
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৭:০৯ পিএম
  • / ১০৩ বার খবরটি পড়া হয়েছে
  • Bipasha Chakraborty

ওয়েবডেস্ক- এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক নয়। আজ সোমবারও অচলাবস্থা বজায় থাকল ইন্ডিগোর (IndiGo)। সোমবারও বাতিল প্রায় ৫০০ বিমান। এই পরিস্থিতিতে উড়ান সংস্থার রোস্টার (Roster) সমস্যাকেই দায়ী করলেন কেন্দ্রীয় বিমানমন্ত্রী।  কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু (Union Civil Aviation Minister Ram Mohan Naidu Kinjarapu) রাজ্যসভায় বলেন, ২ ডিসেম্বর থেকে এই অচলাবস্থা চলছে উড়ান সংস্থার। যাত্রীদের নাজেহাল হতে হচ্ছে।

সব কিছুর জন্য দায়ী এই রোস্টার। সোমবার বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে যে ইন্ডিগো তাদের ১৩৮ টি গন্তব্যের মধ্যে ১৩৭টিতে প্রতিদিন ২,৩০০টি ফ্লাইট চালানোর পরিকল্পনা করেছে, যার মধ্যে প্রায় ৫০০টি বাতিল করা হয়েছে। সরকার সকল পক্ষের সঙ্গে এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এপ্রিলে হাইকোর্টের নির্দেশিকা অনুসারে, DGCA -র নতুন নিয়ম বাস্তবায়ন করা হয়েছে।”

আরও  পড়ুন-  জরুরি শুনানির দরকার নেই! ইন্ডিগো মামলায় কী বলল সুপ্রিম কোর্ট?

মন্ত্রী দাবি করেছেন, উড়ানের নতুন নিয়ম (FDTL) চালু করার পর থেকে সমস্যা শুরু হয়েছে। মন্ত্রীর দাবি পাইলটদের ক্লান্তির কথা বিবেচনা করেই, এই নিয়মগুলো চালু করা হয়েছিল।

এই অবস্থায় ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে (IndiGo CEO Peter Elbers) শো কজ (Show Cause) নোটিশও ধরিয়েছে ডিজিসিএ। সেই সঙ্গে বিমান সংস্থা সিইও’র পাশাপাশি ইন্ডিগোর অ্যাকাউন্টেবল ম্যানেজার ইসিদ্রো পোরকেরাসকে নোটিস দেওয়া হয়েছে। যাত্রীদের এই হয়রানির জন্য তাঁকেই দোষী জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তবে কারণ দর্শানোর সময় সীমা বাড়িয়েছে DGCA।

শনিবার জারি করা নোটিশের ২৪ ঘন্টার মধ্যে কারণ জবাব দেওয়ার কথা ছিল, এখন সোমবার সন্ধ্যা ৬ টার মধ্যে জমা দিতে হবে।

বিমান চলাচল নিয়ন্ত্রক তার নোটিশে ইন্ডিগোর পরিকল্পনা, তদারকি এবং সম্পদ ব্যবস্থাপনায় “উল্লেখযোগ্য ত্রুটি” তুলে ধরেছে। ডিজিসিএ বৃহৎ পরিসরে পরিচালিত ব্যর্থতার দিকে ইঙ্গিত করেছে যার ফলে লক্ষ লক্ষ যাত্রী বিমানবন্দর জুড়ে আটকা পড়েছিলেন। বিমান সংস্থার প্রস্তুতি এবং অভ্যন্তরীণ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

দেখুন আরও খবর-

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team