কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ট্রাম্পের থেকে শিক্ষা নিক ভারত! কেন বললেন ওয়েইসি?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ০২:১৪:২৪ পিএম
  • / ১৭১ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : আমেরিকার হাতে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Nicolas Maduro) ও তাঁর স্ত্রী। এই ঘটনাকে নিয়ে গোটা বিশ্ব নড়েচড়ে বসেছে। আর আমেরিকার মতো নিখুঁত পরিকল্পনা করে পাকিস্তানে হামলা চালানো উচিত বলে জানালেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। এই মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

হায়দরাবাদের সাংসদ মুম্বই পুর নির্বাচনের প্রচারে গিয়ে ওয়েইসি বলেন, আজ শুনলাম মার্কিন প্রেসিডেন্ট মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করে তাদের দেশ থেকে আমেরিকায় নিয়ে গিয়েছে। যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার নিজের দেশ থেকে অপহরণ করতে পারেন, তাহলে ভারত সরকারের উচিত পাকিস্তান থেকে ২৬/১১ সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী মাসুদ আজহার ও লস্কর জঙ্গিদের ভারতে ফিরিয়ে আনা।

আরও খবর : দেশের সুরক্ষায় বড় পদক্ষেপ, ‘চিকেনস নেক’ করিডর সুরক্ষায় বিকল্প সেতু

প্রসঙ্গত, জাতীয়তাবাদ ইস্যুতে বিজেপিকে (BJP) কোনঠাসা করার জন্য উগ্র জাতীয়তাবাদকেই হাতিয়ার করেছেন ওয়েইসি। অপরেশন সিঁদুরের সময় পাকিস্তানকে আক্রমণের পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকেও কোনঠাসা করার চেষ্টা করেছিলেন তিনি। তেমনই ভাবে ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়েও কেন্দ্রকে আবার কোনঠাসা করার চেষ্টা করলেন এআইএমআইএম প্রধান।

অন্যদিকে, শনিবার ভোররাতে ভেনেজুয়েলার (Venezuela) রাজধানী কারাকাসে হামালা চালিয়েছিল মার্কিন ডেল্টা ফোর্স। রাতের অন্ধকারে বন্দি করা হয় মাদুরো এবং তাঁর স্ত্রী’কে। জানা গিয়েছে, তাঁদেরকে নিউ ইয়র্কের ডিটেনশন সেন্টারে বর্তমানে রাখা হয়েছে। তার পরেই দেশের পরবর্তী প্রেসিডেন্ট কে হবে তা নিয়ে জোর জল্পনা চলছিল। এর পরেই ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদরিগেজকে বেছে নেয় সে দেশের সুপ্রিম কোর্ট। কুর্সিতে বসার পরেই তিনি বলেছেন, ভেনেজুয়েলা কখনও কারোর দাসত্ব করবে না। মাদুরোই হলেন আমাদের নেতা। তাঁকে ও তাঁর স্ত্রী’কে মুক্তি দেওয়ার কথাও বলেছেন তিনি। আর এসব নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে মুম্বই হামলা প্রসঙ্গ তুলে কোনঠাসা করার চেষ্টা করলেন আসাদউদ্দিন ওয়েইসি।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team