কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
নতুন বছরের প্রথম দিনেই ভারত-পাকিস্তান কূটনৈতিক বৈঠক, কী কী সিদ্ধান্ত?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ০৫:৩২:০৫ পিএম
  • / ৭৭ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক: প্রতি বছর ১ জানুয়ারি ভারত-পাকিস্তান (India-Pakistan) মধ্যে পরমাণুকেন্দ্র (India-Pakistan Exchange Nuclear Facilities) সংক্রান্ত তালিকা বিনিময় হয়ে থাকে। ১৯৮৮ সালের “পারমাণবিক স্থাপনা ও সুবিধার বিরুদ্ধে আক্রমণ নিষিদ্ধকরণ চুক্তি”-এর অধীনে তাদের পারমাণবিক কেন্দ্রগুলির তালিকা বিনিময় করা হয় দুদেশের মধ্যে। চুক্তি অনুযায়ী, প্রতি বছর ১ জানুয়ারি দুই প্রতিবেশী দেশ নিজেদের পরমাণুকেন্দ্র, পারমাণবিক সুযোগ-সুবিধার হিসাব একে অপরের সঙ্গে ভাগ করে নেয়।এই চুক্তি ১৯৯১ সালে কার্যকর হয়েছিল। প্রতি বছরের মতো এবছরও ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণুকেন্দ্র সংক্রান্ত তালিকা বিনিময় হল। নয়াদিল্লি-ইসলামাবাদের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েন সত্ত্বেও সেই নিয়মে ব্যতিক্রম হল না।

ভারত-পাকিস্তানের প্রতিনিধিদের মধ্যে পরমাণুকেন্দ্রের এই চুক্তি ২৯৮৮ সালে ৩১ ডিস্ম্বর স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি ১৯৯১ সালে কার্যকর হয়েছিল।চুক্তির শর্ত অনুযায়ী দুই প্রতিবেশী রাষ্ট্র প্রথম বার নিজেদের মধ্যে পরমাণুকেন্দ্রের তালিকা বিনিময় করে ১৯৯২ সালের ১ জানুয়ারি। সেই থেকে টানা ৩৪ বছর ধরে নিয়মটি মানা হচ্ছে। কখনও কোনও পরিস্থিতিতেই তাতে ছেদ পড়েনি। চুক্তিতে পরমাণুকেন্দ্র বলতে বলা হয়েছে, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র, গবেষণাকেন্দ্র, জ্বালানি উৎপাদনের ইউনিট, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ক্ষেত্র, আইসোটোপ পৃথকীকরণকেন্দ্র। এ ছাড়া, যে সমস্ত কেন্দ্রে তেজস্ক্রিয় পদার্থ সংরক্ষণ করা থাকে, সেগুলিও এই চুক্তির আওতায় পড়ে। দেশের ঠিক কোন কোন জায়গায় এই ধরনের কেন্দ্র রয়েছে, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ উল্লেখ করে তার নিখুঁত অবস্থান প্রতি বছর ভারত ও পাকিস্তান একে অপরকে দিয়ে থাকে। বৃহস্পতিবারও তা-ই করা হয়েছে।ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার বিবৃতি জারি করে তালিকা বিনিময়ের কথা জানানো হয়েছে। ‘‘নয়াদিল্লি ও ইসলামাবাদে অবস্থিত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পরস্পরের সঙ্গে পারমাণবিক কেন্দ্রের তালিকা বিনিময় করেছে। পারমাণবিক কেন্দ্রে আক্রমণ নিষিদ্ধকরণের চুক্তি অনুযায়ী এই তালিকা বিনিময় করা হয়েছে।’’

আরও পড়ুন: স্যোশাল মিডিয়ায় রোমে ছুটি কাটানোর ছবি, বিজয়কে জড়িয়ে ধরে রয়েছেন রশ্মিকা

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team