কলকাতা মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
অবৈধ পাথর খাদানে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত একাধিক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ০২:৩৮:০৪ পিএম
  • / ৫৩ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : অবৈধ পাথর খাদানে (Stone quarry) ভয়াবহ বিস্ফোরণ (Blast)। ঘটনার জেরে মৃত্যু (Death) হল দু’জনের। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ওড়িশার (Odisha) ঢেনকানালে। শনিবার রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। তবে এখনও সেই খাদানে বেশ কিছু কর্মী আটকে রয়েছেন বলে খবর।

পুলিশ সূত্রের খবর, ঢেনকানালের গোপালপুর গ্রামের ওই খাদানে এমন ঘটনা ঘটেছে। স্থানীয়রা দাবি করেছেন, অবৈধ পদ্ধতিতে ওই খাদানকে চালানো হচ্ছিল। তবে বিস্ফোরণের (Blast) পরেই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে সেখানে আসে উদ্ধারকারীদের সাতটি দল। শুরু হয়েছে উদ্ধারকার্য।

আরও খবর : দেশের সুরক্ষায় বড় পদক্ষেপ, ‘চিকেনস নেক’ করিডর সুরক্ষায় বিকল্প সেতু

সরকারি আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনের পর জানান, ধ্বংসস্তূপের নিচে কোনও আটকা পড়েছেন কি না তা বলা এখনই সম্ভব হচ্ছে না। ওই বিস্ফোরণের সময় কতজন শ্রমিক ওই খাদানে ছিলেন সে বিষয়েও কিছু জানা যায়নি। এ নিয়ে সমাজমাধ্যমে একটি ভিডিয়ে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, চারিদিকে পাথরের ভাঙা টুকরো পড়ে রয়েছে।

ঘটনার পরেই প্রথমে খাদানের (Stone quarry) অন্যান্য কর্মী এবং স্থানীয় মানুষ উদ্ধার কাজ শুরু করেন বলে জানা গিয়েছে। তার পরে পৌঁছয় উদ্ধারকারী দল। বেশ কয়েকজন আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে কত জনের মৃত্যু হয়েছে বা কতজন আহত হয়েছেন, সে বিষয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। জানা গিয়েছে, গত বছরের সেপ্টেম্বরে ঢেনকানাল জেলায় খনি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তা না মেনে বিস্ফোরণ করা হয় বলে অভিযোগ।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাহিনী ও এনআইএ তদন্ত নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল? বন্দে ভারত–অমৃত ভারতে মিলবে না রিফান্ড
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
SIR, বসিরহাট বিডিও অফিসে গণ ডেপুটেশন জামায়েত উলেমা হিন্দের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team