কলকাতা রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ |
K:T:V Clock
বিরোধীদের সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: পল্লবী দত্ত
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ১০:৫০:১৮ এম
  • / ৪৭২ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: পল্লবী দত্ত

নয়াদিল্লি: আজ থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session of Parliament)৷ তার আগে সংসদের গরিমা বজায় রেখে সভার কাজকর্ম ঠিকমত পরিচালনার জন্য বিরোধীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ তাঁর কথায়, ‘সংসদ ম্যায় সওয়াল ভি হো সংসদ ম্যায় শান্তি ভি হো৷’ এদিন সেন্ট্রাল হলে ঢোকার আগে রীতি মেনে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ‘সরকার সব বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত৷ সব প্রশ্নের উত্তর দিতেও প্রস্তুত৷’

অধিবেশনের প্রথম দিনই সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষি আইন প্রত্যাহার বিল আনছে সরকার৷ লোকসভায় ওই বিল পাশের পর সম্ভবত আজই সেটি রাজ্যসভাতে পাঠানো হবে৷ সরকার আগেই তিন কৃষি আইন বাতিলের ঘোষণা করেছিল৷ কিন্তু কৃষকদের আরেকটি দাবি মেনে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছয়নি কেন্দ্র৷ তাই এই ইস্যুতে মোদি সরকারকে চেপে ধরার প্রস্তুতি নিয়েছে বিরোধীরা৷ সঙ্গে রয়েছে পেগাসাস, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের মত ইস্যুগুলিও৷ বিরোধী শিবির থেকে এই সব বিষয়ে সবচেয়ে বেশি তৃণমূল সাংসদরাই যে গলা ফাটাবেন তা বিলক্ষণ জানেন কেন্দ্রের নেতা-মন্ত্রীরা৷ এর সঙ্গে  বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদরা তোপ দাগবেন বলে জানা গিয়েছে৷ তাই বাদল অধিবেশনের মত এবারও হইহট্টগোলদের মধ্যে দিয়েই অধিবেশন শুরুর আশঙ্কা করছেন রাজনৈতিক মহল৷ 

আরও পড়ুন: Winter Session: প্রথম দিনই কৃষি আইন প্রত্যাহারে বিল আনছে কেন্দ্র, এমএসপি-র দাবি জানাবে বিরোধীরা

তাই অধিবেশন শুরুর আগে সভার কাজকর্ম ঠিক মত পরিচালনার জন্য বিরোধীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, ‘দেশের প্রগতির জন্য নতুন উপায়, রাস্তা খুঁজতে হবে৷ তাই এবারের অধিবেশনে নেওয়া সিদ্ধান্তগুলি বিচার সমৃদ্ধভাবে এবং অদূর ভবিষ্যতে ছাপ ফেলতে পারে এমন ইতিবাচক হওয়া উচিত৷ কে কত জোরে সংসদের কাজে বাধা দিল তা দিয়ে কাজের মূল্যায়ন করা ঠিক হবে না৷ এটা গণতন্ত্রের মন্দির হতে পারে না৷ সংসদে কত ঘণ্টা কাজ হল, কতক্ষণ ইতিবাচক কাজ হয়েছে এভাবে মূল্যায়ন করা হোক৷ সরকার সব বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত৷ সব প্রশ্নের উত্তরও দেবে৷ সরকারের বিরুদ্ধে আওয়াজ উঠুক, কিন্তু সংসদের গরিমা, স্পিকারের গরিমা, চেয়ারের গরিমা বজায় রাখতে সাংসদরা এমন আচরণ করুক যা আগামিদিনে যেন দৃষ্টান্ত হয়ে থাকে৷ ’

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

জাতীয় কার্যকরী সভাপতির নাম ঘোষণা করল বিজেপি!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ফ্লপ বৈভব, হিট জর্জ! এশিয়া কাপে ফের পাকবধ ভারতের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৫০% শুল্কের হুমকি মেক্সিকোর! কী জানাল নয়াদিল্লি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
কোভিড ভ্যাকসিনের কারণেই বাড়ছে মৃত্যুর হার? কী বলল AIIMS?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
যুবভারতী পর্যবেক্ষণে তদন্ত কমিটি! কী বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
সিডনিকাণ্ডে ইহুদি-বিদ্বেষের ছায়া! কী বলল ইজরায়েল?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বন্দুকবাজের হামলায় অস্ট্রেলিয়ায় মৃত্যু হল ১২ জনের!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
তৃণমূলকে বাঁচাতে শতদ্রুকে বোড়ে বানানো হয়েছে, দাবি শুভেন্দুর
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়! হাতির হানায় মৃত্যু হল কৃষকের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
রাসেলের বিকল্প কে? নিলামে কাদের জন্য দর হাঁকাবে KKR? দেখে নিন
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
আলিপুরদুয়ারে শুরু হল আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ভোটের আগেই জমবে খেলা! কবে বাংলাদেশে ফিরছেন খালেদা পুত্র?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৩৯ বছর পর খুলে গেল দার্জিলিং–রাগেরুং ট্রেকিং রুট!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
পূর্ব বর্ধমানের হাটগাছা গ্রামে তীব্র জল সঙ্কট! চরম সঙ্কটে স্থানীয়রা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বাদ শুভমন, শিবম? তৃতীয় ম্যাচে ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন এই তারকা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team