কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
খেলনা পিস্তল দেখিয়ে গয়নার দোকানে লুঠ, দিনের আলোয় ভয়ঙ্কর ঘটনা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ০১:৫৪:০৯ পিএম
  • / ৫৮ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: প্রকাশ্য দিবালোকে গয়না দোকানে (Jewellery Shop) ডাকাতি (Robbery)। খেলনা বন্দুক (Toy Gun) দেখিয়ে সোনার গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীদের। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল গোটা ঘটনার দৃশ্য। আর সেখান থেকেই শুরু হয় তদন্ত। পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তদের ধরল পুলিশ। ঘটনা হায়দরাবাদ (Hyderabad) শহরের।

জানা গিয়েছে, গত ২ জানুয়ারি বিকেল প্রায় ৫টা ১৫ মিনিট নাগাদ মালকাজগিরির বালাজি জুয়েলারি শপে এই ঘটনা ঘটে। পুলিশের বিবৃতি অনুযায়ী, প্রথমে দু’জন অভিযুক্ত ক্রেতা সেজে দোকানে ঢোকে এবং ভিতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করে। কিছুক্ষণ পর আরও দু’জন অভিযুক্ত দোকানে প্রবেশ করে। এরপর এক অভিযুক্ত খেলনা পিস্তল দেখিয়ে দোকান মালিককে ভয় দেখায়, অন্যজন কুড়াল দিয়ে তাঁর উপর হামলা চালায়।

আরও পড়ুন: দিল্লি মেট্রো রেল স্টাফ কোয়ার্টারে আগুন, পুড়ে মৃত্যু  একই পরিবারের তিন জনের

তবে দোকান মালিক তাদের বাধা দেন এবং অধিকাংশ গয়না আটকে রাখতে সক্ষম হন। ধস্তাধস্তির মধ্যেই দুষ্কৃতীরা একটি প্যাকেট ভর্তি সোনার গয়না নিয়ে মোটরবাইকে করে পালিয়ে যায় বলে খবর। পুরো ঘটনার ভিডিও দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ঘটনার আগে একাধিক গয়নার দোকানে নজরদারি চালিয়েছিল।

অভিযোগ পাওয়ার পর বিশেষ পুলিশ দল গঠন করা হয় এবং প্রযুক্তিগত সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের ধরা হয়। পুলিশ আরও জানায়, মূল অভিযুক্তরা পেশাদার অপরাধী এবং এর আগেও একাধিক ডাকাতি ও সম্পত্তি সংক্রান্ত মামলায় যুক্ত ছিল। অভিযুক্তদের কাছ থেকে একটি গাড়ি, একটি মোটরবাইক এবং ঘটনার সময় ব্যবহৃত ভুয়ো খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার কী বিদায় নেবে শীত? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team