কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ঠান্ডার মাঝেই ভূমিকম্প! কেঁপে উঠল উত্তর-পূর্বের রাজ্যগুলি
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৭:৪৯ এম
  • / ১০১ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : একদিকে হাড় কাঁপানো ঠান্ডা। তার মাঝেই এবার ঘটে গেল ভূমিকম্পের (Earthquake) ঘটনা। এর জেরে সকাল সকাল চাঞ্চল্য ছড়াল অসম-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। জানা যাচ্ছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। তবে এই কম্পনের কারণে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ‘ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি’ জানাচ্ছে, এদিন ভোর ৪টে ১৭ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অসমের (Assam) মরিগাঁও জেলা। তেজপুর থেকে ৫৯ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এই কম্পন অনুভূত হয় বলে খবর। জানা যাচ্ছে, কম্পনের উৎপত্তিস্থল ছিল মাটি থেকে ৫০ কিলোমিটার নিচে।

আরও খবর : স্কুলে পড়ুয়াদের খবরের কাগজ পড়া বাধ্যতামূলক, কোন রাজ্যে লাগু নিয়ম?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যেখানে এই ভূমিকম্প (Earthquake) হয়েছে সেখানে রয়েছে কোপিলি ফল্ট লাইন। এই ফল্ট লাইনের কারণে অতীতেও একাধিক ভূমিকম্পের ঘটনা ঘটে গিয়েছিল। এদিন ভূমিকম্পের পর আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বহু মানুষ। তবে এখনও পর্যন্ত কোনও রকমের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভোর ৪টে ১৭ মিনিট নাগাদ যখন ভূমিকম্প হয়, সেই সময় অনেকেই ঘুমোচ্ছিলেন। কিন্তু তা ভেঙে যায় তীব্র কম্পনের কারণে। ইতিমধ্যে বহু মানুষ একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে ছেড়েছেন। এক ভিডিয়োতে দেখা গিয়েছে কম্পনের কারণে নড়ছে সিলিং ফ্যান। জানা যাচ্ছে, এদিন ভোর ৩টে ৩৩ নাগাদ ত্রিপুরাতেও মৃদু কম্পন হয়েছে। এর তীব্রতা ছিল ৩.৩।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘আশা’ বিক্ষোভে ধুন্ধুমার, লকেটকে ‘গো ব্যাক’ স্লোগান আশাকর্মীদের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team