কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
রেকর্ড ঠান্ডা! শহরে শীতলতম সকাল! তাপমাত্রা কত ছিল জানেন?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ১২:৩৯:১৭ পিএম
  • / ১০১ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: শীতলতম সকালে ঘুম ভাঙল রাজধানীর। চলতি শীতের মরসুমে সকালবেলায় সবথেকে কম তাপমাত্রা রেকর্ড হল দিল্লিতে (Coldest Morning In Delhi)। মৌসম ভবনের (IMD) তথ্য বলছে, শনিবার সকালেই সর্বনিম্ন ছিল সেখানের পারদ। আজ দিল্লিতে তাপমাত্রা (Delhi Temperature) নেমে দাঁড়ায় ৪.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি কম।

২০২৪ সালের পর থেকে এদিন দিল্লির শীতের শীতলতম সকাল হিসেবে রেকর্ড হল। এর আগে গত বছরের ১৫ জানুয়ারি দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ৩.৩ ডিগ্রি সেলসিয়াসে, যার জেরে রাজধানীজুড়ে শৈত্যপ্রবাহের (Cold Wave) পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সেটা সকালে ছিল না।

আরও পড়ুন: এবার ১৪ ঘণ্টাতেই হাওড়া থেকে কামাখ্যা পৌঁচ্ছে যাবেন

দিল্লির বিভিন্ন জায়গার কথা বললে, শনিবার সকালে সাফদরজংয়ে তাপমাত্রা ছিল ৪.২ ডিগ্রি সেলসিয়াস, পালামে ছিল ৪.৫ ডিগ্রি, লোধি রোডে ৪.৭ ডিগ্রি, রিজ এলাকায় ৫.৩ ডিগ্রি এবং আয়ানগরে পারদ ছিল ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারকে মরসুমের দ্বিতীয় শীতলতম সকাল হিসেবে রেকর্ড করা হয়েছে। গত সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৪.৬ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মরসুমে তৃতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল গত বছরের ৪ ও ৫ ডিসেম্বর, সেদিন পারদ ছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

শুধু পারদ পতন নয়, রাজধানীর বায়ুদূষণও (Air Pollution) এদিন মাথাচাড়া দিয়ে বেড়েছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (CPCB) তথ্য বলছে, শনিবার সকাল ৯টায় দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ৩৬৬, যা ‘অত্যন্ত খারাপ’ শ্রেণির মধ্যে পড়ে। এই মান ৪০১-এ পৌঁছে গেলেই সেটিকে ‘ভয়াবহ’ হিসেবে ধরা হয়।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team