কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
শাহি দফতরের বাইরে ধরনা তৃণমূলের, ধুন্ধুমার কাণ্ড! দেখুন কী অবস্থা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ১১:১৫:১২ এম
  • / ৫৮ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

নয়াদিল্লি: আইপ্যাকের দফতর এবং প্রতীক জৈনের বাড়িতে ইডি (ED) হানার প্রতিবাদে রাজধানী দিল্লিতে (Delhi) বিক্ষোভে তৃণমূল কংগ্রেস (TMC)। শুক্রবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) দফতরের সামনে ধরনায় বসেন তৃণমূলের একাধিক সাংসদ। তবে সেই শান্তিপূর্ণ প্রতিবাদেও (Protest) বাধা দেয় দিল্লি পুলিশ (Delhi Police)। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তৃণমূল সাংসদদের সঙ্গে পুলিশের বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। শেষ পর্যন্ত কার্যত টানা-হেঁচড়া করে নজিরবিহীনভাবে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে যাওয়া হয় তৃণমূল সাংসদদের।

শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ কর্তব্য পথের এক নম্বর গেট, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে বিক্ষোভ শুরু করেন আট তৃণমূল সাংসদ। ধরনায় উপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়েন, শতাব্দী রায়, সাকেত গোখলে, মহুয়া মৈত্র, মমতা ঠাকুর-সহ দলের একাধিক হেভিওয়েট সাংসদ। ধরনা মঞ্চ থেকে অমিত শাহ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে স্লোগান ওঠে। হাতে থাকা পোস্টারে লেখা ছিল— ‘ইডি ও বিজেপি একদিকে, বাংলার জনতা অন্যদিকে’।

আরও পড়ুন: I-PAC তল্লাশি নিয়ে ইডির বয়ান ‘আগে’ বিজেপির X-এ! আঁতাঁতের ‘প্রমাণ’ তুলে কটাক্ষ তৃণমূলের

বিক্ষোভ চলাকালীন কিছুক্ষণ পর দিল্লি পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ধরনা তুলে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু তাতে রাজি হননি তৃণমূল সাংসদরা। দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে বচসা চলে। এরপর জোরপূর্বক সাংসদদের সরিয়ে দিতে এগোয় দিল্লি পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। মহিলা সাংসদদেরও টানা-হেঁচড়া করে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

দিল্লিতে দলের জনপ্রতিনিধিদের সঙ্গে পুলিশের এই আচরণকে গণতন্ত্রের অবমাননা বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। সোশাল মিডিয়ায় কড়া ভাষায় প্রশ্ন তুলে শাসকদল লিখেছে, “এটা কী ধরনের গণতন্ত্র অমিত শাহ? এভাবে জনপ্রতিনিধিদের উপর হামলা চালিয়ে গণতন্ত্রকে গুঁড়িয়ে দেবেন ভেবেছেন? আসলে আপনারা ভীত ও বিধ্বস্ত।” তৃণমূলের দাবি, এই ঘটনায় এটাই স্পষ্ট হচ্ছে যে, বিজেপি ভয় পাচ্ছে।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘আশা’ বিক্ষোভে ধুন্ধুমার, লকেটকে ‘গো ব্যাক’ স্লোগান আশাকর্মীদের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team