কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
উচ্ছেদ অভিযানকে ঘিরে রণক্ষেত্র দিল্লি!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ০১:৪০:২৭ পিএম
  • / ৫৯ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা দিল্লিতে (Delhi)। মঙ্গলবার রাতে দিল্লির ফৈজ-ই-ইলাহি ও তুর্কমান গেটের কাছে অভিযান চালাল পুরসভা। হাইকোর্টের নির্দেশ মেনেই এই অভিযান চালানো হয়েছিল বলে খবর। সেই সময় পুলিশ (Police) ও স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘটনায় পাঁচ পুলিশ আহত হয়েছেন বলে খবর।

সূত্রের খবর, মঙ্গলবার রাত ১টা নাগাদ তুর্কমান গেটের কাছে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (Delhi Municipal Corporation) অভিযান চালায়। সঙ্গে ছিল পুলিশ বাহিনীও। তবে সেখানে ‘অবৈধ দখল’ ভাঙা শুরু হতেই জড়ো হন স্থানীয় বাসিন্দারা। তারা তা বাঁধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তা প্রশাসনের তরফে মানা হয়নি। এর পরেই পুলিশের উপর ক্ষিপ্ত জনতা হামলা শুরু করে বলে অভিযোগ। ইট ও পাথরের টুকরো ছোড়া হয় বলেও অভিযোগ। সেই হামলায় পাঁচ পুলিশ কর্মী আহত হন বলে জানা যাচ্ছে। এই হামলা রুখতে পুলিশকে পাল্টা লাঠি চার্যের পাশাপাশি কাঁদানে গ্যাস ছুড়তে হয়।

আরও খবর : সেনার তথ্য পাচার, আম্বালা থেকে গ্রেফতার পাক চর

দিল্লির এক পুর আধিকারিক এই ঘটনা নিয়ে বলেছেন, রাতে ৩২টি জেসিবি এই অভিযান চালায়। অনেক কাজ সম্পন্ন হয়েছে। আরও কিছু বাকি রয়েছে তা দ্রুত সরিয়ে ফেলা হবে। তবে হামলায় কোনও পুর আধিকারিক আহত হননি বলেই জানিয়েছেন তিনি। সঙ্গে পরিস্থিতি সামলানোর জন্য পুলিশেরও প্রশংসা করেছেন তিনি। অন্যদিকে পুলিশের তরফেও জানানো হয়েছে, এই হামলায় যারা জড়িত রয়েছেন, তাঁদেরকে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হবে। এর পরেই মামলা দায়ের করে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মসজিদের তুর্কমান গেট এলাকায় প্রায় ৩৯ হাজার ফুট এলাকা অবৈধভাবে দখল করা হয়েছে। এমন অভিযোগ করে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ হয়েছিল এক স্বেচ্ছাসেবী সংস্থা। তার পরেই ওই নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে। সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। সেই মতো প্রশাসন মঙ্গলবার রাতে অভিযান চালায়।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team