কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
আড়াই মাস পর দেশে সক্রিয় রোগী ৮ লক্ষের কম
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১, ০৩:০৫:২৬ পিএম
  • / ৪৫৩ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস

করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাথমিকভাবে কিছুটা বেসামাল হয়ে পড়েছিল ভারত। দৈনিক আক্রান্ত বাড়তে বাড়তে ৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। তবে দেশের অধিকাংশ রাজ্যে লকডাউন-নাইট কার্ফু শুরু হওয়ায় মাসখানেক ধরে সংক্রমণের গতি কিছুটা নিম্নমুখী। এর পাশাপাশি সুস্থতার হার যেমন বাড়ছে, তেমনই দৈনিক মৃত্যুও কমছে।

আরও পড়ুন: হু-এর নিশানায় করোনার নয়া স্ট্রেন

গত ২৪ ঘণ্টায় নতুন করে যত জন সংক্রমিত হয়েছেন, তার চেয়ে ঢের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৯৭৭ জন৷ মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৮৫ লক্ষ ৮০ হাজার ৬৪৭ জন। সুস্থতার হার ৯৬ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২ হাজারের বেশি মানুষ।

স্বাস্থ্যমন্ত্রকের আজকের তথ্য অনুযায়ী, একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৬২,৪৮০ জন৷ তার ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫৮৭ জনের৷ এই সংখ্যাটা আগের দিনের থেকে কিছুটা কম। করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ৮৩ হাজার ৪৯০৷

আরও পড়ুন: কৈলাস বিজয়বর্গীয় নামে গো ব্যাক পোস্টার কলকাতায়

মাসখানেক ধরে দেশে যতজন দৈনিক কোভিডে আক্রান্ত হয়েছেন, তার থেকে বেশি রোগী রোজ সুস্থ হয়ে উঠছেন। এর জেরে দেশে অ্যাকটিভ কেস ধারাবাহিকভাবে কমছে। এদিন নতুন করে অ্যাকটিভ কেস কমেছে ২৮ হাজার। একমাস আগে দেশে সক্রিয় রোগী ছিল ৩৭ লক্ষের বেশি। এখন তা কমে ৮ লক্ষের নীচে চলে এসেছে। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস রয়েছে ৭,৯৮,৬৫৬টি৷

অর্থাৎ, দেশে এখন চিকিৎসাধীন রয়েছেন ৭ লক্ষ ৯৮ হাজার ৬৫৬ জন। মাস্ক-স্যানিটাইজার-শারীরিক দূরত্বের পাশাপাশি করোনা রুখতে সবচেয়ে জরুরি হল গণ-টিকাকরণ। আপাতত দেশজুড়ে টিকাকরণেই জোর দিচ্ছে সরকার। ইতিমধ্যেই দেশের ২৬ কোটি ৮৯ লক্ষ ৬০ হাজার ৩৯৯ জনের টিকাকরণ সম্পন্ন হয়েছে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team