কলকাতা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
দক্ষিণী সুপারস্টারকে তলব CBI-এর, ১২ জানুয়ারি হাজিরার নির্দেশ
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ০৪:৪৪:০১ পিএম
  • / ৮৫ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: তামিলনাড়ুর (Tamil Nadu) করুর পদপিষ্ট কাণ্ডে (Karur Stampede Case) অভিনেতা-রাজনীতিবিদ বিজয়কে (Vijay) তলব করল সিবিআই (CBI)। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আগামী ১২ জানুয়ারি তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (TVK)-এর প্রতিষ্ঠাতাকে হাজিরা দিতে বলা হয়েছে।

গতবছর ২৭ সেপ্টেম্বর করুর জেলার ভেলুস্বামিপুরামে তামিলাগা ভেট্ট্রি কাজাগামের একটি রাজনৈতিক জনসভা চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিজয়ের ভাষণ শোনার জন্য বিপুল সংখ্যক সমর্থক জমায়েত হলে হঠাৎই ভিড়ের চাপে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় প্রাণ হারান ৪১ জন, আহত হন আরও অনেকেই।

আরও পড়ুন: খেলনা পিস্তল দেখিয়ে গয়নার দোকানে লুঠ, দিনের আলোয় ভয়ঙ্কর ঘটনা

এই মামলার তদন্তে ইতিমধ্যেই তামিলাগা ভেট্ট্রি কাজাগামের শীর্ষ নেতৃত্বদের জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাঁদের বক্তব্য রেকর্ড করা হয়েছে বলে তদন্তকারী সংস্থা জানিয়েছে। যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক বুসি আনন্দ, যুগ্ম সম্পাদক নির্মল কুমার ও আধব অর্জুন, এবং করুর পশ্চিম জেলা সম্পাদক মথিয়াঝাগন।

উল্লেখ্য, ঘটনার পর প্রথমে তামিলনাড়ু সরকার সিবিআই তদন্তের বিরোধিতা করে। রাজ্য সরকার দাবি করে, আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয় হওয়ায় একটি সিট গঠন করাই যথেষ্ট এবং তারাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে সক্ষম। তবে রাজ্য সরকারের সেই আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়। তদন্তভার হাতে পাওয়ার পর সিবিআই সভা আয়োজনের অনুমতি, ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা, পুলিশ মোতায়েন এবং জরুরি পরিষেবার ভূমিকা—সব দিক খতিয়ে দেখছে। পাশাপাশি দলীয় নেতা ও প্রশাসনিক কর্তাদের বয়ানও সংগ্রহ করা হচ্ছে।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বোলিং ব্যর্থতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জলে গেল রাহুলের শতরান
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, তারপর কী হল?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মনোকিনিতে সি-বিচে বিপাশা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন এই বিএলও, কেতুগ্রাম কাণ্ডে তীব্র জল্পনা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
রাজকোটে লড়াকু সেঞ্চুরি রাহুলের! কিউয়িদের কত টার্গেট দিল ভারত?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team