কলকাতা সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
করোনায় ক্ষতিপূরণ সম্ভব নয়, আদালতে জানালো কেন্দ্র
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: সাহাজান পুরকাইত
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১, ০২:৩৫:০৮ পিএম
  • / ৫৪৬ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সাহাজান পুরকাইত

করোনায় মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা দিতে পারবে না কেন্দ্র। সুপ্রিম কোর্টে ১৮৩ পাতার হলফনামা জমা দিয়ে এ কথা সাফ জানিয়ে দিয়েছে তারা। কেন্দ্রের যুক্তি, কেবলমাত্র প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হয়। করোনায় মৃতদের ক্ষতিপূরণ দিলে অন্য রোগে মৃতদের প্রতি অবিচার করা হবে।

শনিবার শীর্ষ আদালতের শুনানি শুরু হলে হলফনামা জমায় জানানো হয়, দেশে এখনও পর্যন্ত ৩.৮৫ লক্ষ মানুষের করোনায় মৃত্যু হয়েছে। আগামিদিনে তা আরও বাড়তে পারে। এই আর্থিক চাপের মাঝে এত সংখ্যক মানুষকে ক্ষতিপূরণ দেওয়া কার্যত অসম্ভব। এখানেই থামেনি কেন্দ্র। বিপর্যয় মোকাবিলা আইনের ব্যখ্যা দিতে কেন্দ্রের তরফে বলা হয়েছে, ‘ভূমিকম্প বা বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেই আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়। তবে যে হারে করোনা সংক্রমণ ছড়িয়েছে, তাতে মৃতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা সম্ভব নয়।’

সম্প্রতি করোনায় মৃত দুই ব্যক্তির পরিবার কেন্দ্রের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানান। সেই মামলার শুনানিতেই একথা জানায় কেন্দ্র। পাশাপাশি আরও বলা হয়েছে যে, ‘যেকোনও নীতি বিশেষজ্ঞদেরই ঠিক করা উচিত এবং তাদের তত্বাবধানেই তা কার্যকর করা উচিত। বিচার বিভাগ কেন্দ্রের হয়ে কোনও নীতি নির্ধারণ করতে পারে না।’

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

সকাল সকাল ভূমিকম্প রাজধানীতে! আতঙ্কে সাধারণ মানুষ
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত ৭ জওয়ান!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
সোমবার বারাসতে সভা অভিষেকের, ২ লক্ষ জমায়েত চাইছে তৃণমূল!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
বিদায় নিচ্ছে শীত! সরস্বতী পুজোর দিন কেমন থাকবে আবহাওয়া?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
২৩ জানুয়ারি গজকেশরী যোগে কেরিয়ারে উন্নতি, বাড়বে আত্মবিশ্বাস
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ফের লজ্জার হার! কাদের পারফরম্যান্সে অসন্তুষ্ট শুভমন? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team