কলকাতা রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ |
K:T:V Clock
কালই দেশের ৭ রাজ্য সহ কেন্দ্রশাসিত ৮ আসনে উপ নির্বাচন, জোর টক্কর
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Bipasha Chakraborty
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ০৪:৪১:৩৯ পিএম
  • / ৬৩ বার খবরটি পড়া হয়েছে
  • Bipasha Chakraborty

ওয়েবডেস্ক- আগামীকাল বিহার ভোটের (Bihar Assemble Election)  দ্বিতীয় বা শেষ দফার নির্বাচন। বিহারের সঙ্গে দেশের ৭ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮ টি আসনের উপ নির্বাচন (By Election) । রবিবার শেষ হয়েছে প্রচারপর্ব। যে সব আসনে উপনির্বাচন, তার মধ্যে উল্লেখযোগ্য হল তেলঙ্গানার জুবিলি হিলস। বিআরএস বিধায়কের মৃত্যুতে এই আসনটি ফাঁকা হয়ে যায়, ভোট হচ্ছে। জুবিলি হিলস (Jubilee Hillsউদ্ধারে মরিয়া কংগ্রসের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। কংগ্রেসকে এবার সমর্থন দিচ্ছে ওয়েইসির দল। কংগ্রেস যেমন রাজ্য নেতৃত্বকে মাঠে নামিয়েছে, পাল্টা বিজেপি নিয়ে এসেছে কেন্দ্রীয় মন্ত্রীদের। ফলে এবার নজরে জুবিলি হিলস।

নির্বাচন হবে পঞ্জাবের (Punjab) তরণতারণ কেন্দ্রেও (Tarn Taran Assemble)। এই কেন্দ্র ধরে রাখতে মরিয়া শাসক আপ (AAP)। বস্তুত ২০২২ সালে ক্ষমতায় আসার পর ছ’টি উপনির্বাচনের পাঁচটিতেই এই আসন থেকে জয়ী হয়েছে তারা। তাই এই আসনগুলি হাতছাড়া করতে নারাজ আপ শিবির।

আপের প্রার্থী দলবদলু হরমিত সিং। তাঁর হয়ে ইতিমধ্যেই প্রচার করেছেন অরবিন্দ কেজরিওয়াল, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, মণীশ শিশোদিয়া সহ আপের একাধিক নেতারা। অপরদিকে শিরোমণি অকালি দলের হয়ে এবার ব্যাটন তুলেছে সুখবীর সিং বাদল ও স্ত্রী সাংসদ হরসিমরত। জয়ের ব্যাপারে আশাবাদি কংগ্রেসও। ঝাড়খণ্ডের ঘাটশিলা আসনটিও গুরুত্বপূর্ণ। একদিকে জেএমএম, অন্যদিকে এনডিএ। বিজেপি প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের পুত্র বাবুলাল। বাবু লালের সঙ্গে টক্করে হেমন্ত সোরেন (Hemanta Soren)। তিনি নিজে একাধিকবার এই কেন্দ্রে প্রচার করেছেন। পাশাপাশি হেমন্তের হয়ে প্রচার সেরেছেন তাঁর স্ত্রী কল্পনা।

আরও পড়ুন-  “হেলিকপ্টার উড়িয়েও নার্ভাস BJP,” প্রচারের শেষলগ্নে খোঁচা তেজস্বীর

ভোট হবে কাশ্মীরের (Kashmir ) বদগাঁও কেন্দ্রে (Badgaon)। এই কেন্দ্রটি জিতে ছেড়ে দিয়েছিলেন ওমর আবদুল্লা। পাশাপাশি  বিজেপি বিধায়কের মৃত্যুর ফলে জম্মুর নাগরোটা কেন্দ্রটিও ফাঁকা। তাই সেখানে উপ নির্বাচন হবে। রয়েছে  ওড়িশার নুয়াপাড়া ও মিজোরামের ডাম্পা কেন্দ্র। নির্বাচন হবে রাজস্থানের অন্তা আসনেও। এখানে নিজেদের প্রভাব ধরে রাখার লড়াই লড়ছেন দুই প্রাক্তন অশোক গেহলট ও বসুন্ধরা রাজে। বসুন্ধরা ও মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বিজেপির হয়ে জোরদার প্রচার সেরেছেন।

দেখুন আরও খবর-

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

ফ্লপ বৈভব, হিট জর্জ! এশিয়া কাপে ফের পাকবধ ভারতের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৫০% শুল্কের হুমকি মেক্সিকোর! কী জানাল নয়াদিল্লি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
কোভিড ভ্যাকসিনের কারণেই বাড়ছে মৃত্যুর হার? কী বলল AIIMS?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
যুবভারতী পর্যবেক্ষণে তদন্ত কমিটি! কী বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
সিডনিকাণ্ডে ইহুদি-বিদ্বেষের ছায়া! কী বলল ইজরায়েল?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বন্দুকবাজের হামলায় অস্ট্রেলিয়ায় মৃত্যু হল ১২ জনের!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
তৃণমূলকে বাঁচাতে শতদ্রুকে বোড়ে বানানো হয়েছে, দাবি শুভেন্দুর
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়! হাতির হানায় মৃত্যু হল কৃষকের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
রাসেলের বিকল্প কে? নিলামে কাদের জন্য দর হাঁকাবে KKR? দেখে নিন
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
আলিপুরদুয়ারে শুরু হল আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ভোটের আগেই জমবে খেলা! কবে বাংলাদেশে ফিরছেন খালেদা পুত্র?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৩৯ বছর পর খুলে গেল দার্জিলিং–রাগেরুং ট্রেকিং রুট!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
পূর্ব বর্ধমানের হাটগাছা গ্রামে তীব্র জল সঙ্কট! চরম সঙ্কটে স্থানীয়রা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বাদ শুভমন, শিবম? তৃতীয় ম্যাচে ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন এই তারকা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
কলকাতায় চলছে বিরল মুদ্রা প্রদর্শনী! নজর কাড়ল বিশ্বের বৃহত্তম নোট
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team