কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস! তারপর.. চাঞ্চল্যকর ঘটনা উত্তরাখণ্ডে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৫:৫৫ পিএম
  • / ২২৩ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : ভয়াবহ পথ দুর্ঘটনা (Accident)! গভীর খাদে পড়ল যাত্রীবাহী বাস। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭ জন। ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন বলে খবর। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসাপাতালে। এই ভয়াবহ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)।

সূত্রের খবর, মঙ্গলবার সকালে এই বাস দুর্ঘটনাটি ঘটে। বাসটি ১৮ থেকে ১৯ জন যাত্রী নিয়ে নৈনিতালের রামনগর থেকে আলমোরার দ্বারহাটার উদ্দেশে যাচ্ছিল। কিন্তু ভিকিয়াসৈন এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। তার পরেই সেটি গিয়ে পড়ে গভীর খাদে। তাতেই এত জনের মৃত্যু হয়েছে বলে খবর।

আরও খবর : ‘মুখে মূত্রত্যাগ করব’, মহিলা পুলিশ আধিকারিকের মন্তব্যে চাঞ্চল্য

জানা গিয়েছে, গাড়িটি গভীর খাদে পরার কারণে বিকট শব্দ হয়। তা শুনে সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। প্রথমে তারা উদ্ধারকাজে হাত লাগান। তার পরেই খবর দেওয়া হয় পুলিশে। এর পরেই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে পৌঁছয়। উদ্ধারকারী দলের এক আধিকারিক জানিয়েছেন, ৭ জনের মধ্যে ছয় জনের মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে। আর এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)।

তিনি সমাজমাধ্যমে লিখেছেন, “আহত সকলের দ্রুত আরোগ্যের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। পুরো ঘটনাটি ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আমি স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি।” সঙ্গে তিনি লিখেছেন “আমি ঈশ্বরের কাছে মৃতদের আত্মার শান্তি এবং তাদের শোকাহত পরিবারগুলিকে এই অপরিমেয় ক্ষতি সহ্য করার জন্য শক্তি প্রার্থনা করছি।’

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team