কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ভিন রাজ্যে আক্রান্ত বাংলাভাষীরা! প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৫:৪৪ পিএম
  • / ১৯৩ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলিতে অত্যাচারিত হচ্ছেন বাংলার পরিয়ায়ী শ্রমিকরা। বাংলাদেশি তকমা দিয়ে হত্যা করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) দৃষ্টি আকর্ষণ করতে তাঁকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। সঙ্গে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

সূত্রের খবর, সেই চিঠিতে অধীর লিখেছেন, ‘বাংলার পরিযায়ী শ্রমিক (Migrant Worker) দের বিজেপি শাসিত রাজ্যগুলিতে তীব্র ভাবে বৈষম্যের সম্মুখীন হতে হচ্ছে। বাংলার শ্রমিকদের সহিংসতা, ঘৃণা, নির্যাতন এবং পিটিয়ে হত্যা করা হচ্ছে বলে অভিযোগও করেছেন তিনি।’ কংগ্রেস নেতা আরও অভিযোগ করেছেন, ‘তাদের একমাত্র অপরাধ হল বাংলা ভাষায় কথা বলা।’ সঙ্গে লিখেছেন, তাদের সঙ্গে বাংলাদেশী হিসাবে ভুল বুঝে অনুপ্রবেশকারী হিসাবে আচরণ করা হচ্ছে বলে অভিযোগ অধীরের।

আরও খবর : নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস! তারপর.. চাঞ্চল্যকর ঘটনা উত্তরাখণ্ডে

অধীর চিঠিতে আরও অভিযোগ করেছেন, তাদেরকে বাংলাদেশী ভেবে ভুল বুঝে অনুপ্রবেশকারী হিসাবে আচরণ করা হচ্ছে। বাঙালাভাষী এবং বাংলাদেশী মানুষের মধ্যে পার্থক্য করা হচ্ছে না বলেও অভিযোগ অধীর রঞ্জন চৌধুরীর। ওড়িশার সম্বলপুরে মুর্শিদাবাদের সূতির যুবককে বাংলাদেশী বলে পিটিয়ে হত্যা করা হয়েছে বলেও প্রধানমন্ত্রীকে নালিশ করেছেন কংগ্রেস নেতা।

এই পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন, দেশের অন্যান্য অংশ থেকে আসা পরিযায়ী শ্রমিকদের প্রতি বৈষম্য, হিংসা এবং নিপীড়নের বিরুদ্ধে সমস্ত রাজ্য সরকারকে সংবেদনশীল হওয়ার আহ্বান জানাতে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর অধীর বলেছেন, গোটা দেশে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। মুর্শিদাবাদের জুয়েলকে পিটিয়ে মারা হয়েছে। তাই শ্রমিকদের উপর যে যে ঘটনা ঘটছে তা চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) জানিয়েছি।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team