Placeholder canvas
কলকাতা বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ |
K:T:V Clock
এপস্টিন ফাইলসের ‘বলিউড গাই’ কে? বিতর্কে এই বিখ্যাত পরিচালক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:২২:৫১ পিএম
  • / ৭৬ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: কুখ্যাত ‘এপস্টিন ফাইলস’ (Epstein Files) ঘিরে তোলপাড় বিশ্ব। এবার এই নথিতে উঠে এল বলিউডের (Bollywood) প্রখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) নাম। মার্কিন বিচার দফতর ৩০ জানুয়ারি প্রায় ৩০ লক্ষেরও বেশি নথি প্রকাশ করার পরই এই তথ্য সামনে আসে। এর পর থেকেই বলিউডেও শুরু হয়েছে এপস্টিন বিতর্ক।

নথি অনুযায়ী, একাধিক ইমেলে অনুরাগ কাশ্যপকে ‘বলিউড গাই’ বলে উল্লেখ করা হয়েছে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন (Jeffrey Epstein) এবং জিউসেপে বারসানি, জিনো ইউ ও অরনেলা কোরাজ্জা নামে কয়েকজন ব্যক্তির মধ্যে এই ইমেলগুলির আদানপ্রদান হয়। ইমেলগুলিতে কিউবা ও সাংহাইয়ে সম্ভাব্য কিছু কর্মশালার কথা উল্লেখ রয়েছে, যেখানে বৌদ্ধ দর্শন, প্রযুক্তি ও চিকিৎসা সংক্রান্ত আলোচনায় অংশ নেওয়ার জন্য অনুরাগ কাশ্যপকে অতিথি বা সম্ভাব্য বক্তা হিসেবে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: এপস্টিনের সঙ্গে ‘নোংরা’ আলোচনা! চ্যাট ফাঁস হতেই বিপাকে রাজকন্যা

তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই নথিতে অনুরাগ কাশ্যপের নাম থাকলেও তাঁর ওইসব অনুষ্ঠানে উপস্থিত থাকার কোনও নিশ্চিত প্রমাণ নেই। একইভাবে, অনুরাগ কাশ্যপ ও জেফ্রি এপস্টিন কখনও একই জায়গায় ছিলেন— এমন কোনও তথ্যও এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

তবে কুখ্যাত এই ‘এপস্টিন ফাইলস’-এ শুধু অনুরাগ কাশ্যপই নন, আরও একাধিক ভারতীয় বিশিষ্ট ব্যক্তির নাম উঠে এসেছে। এর মধ্যে আধ্যাত্মিক গুরু দীপক চোপড়া, শিল্পপতি অনিল আম্বানি এবং এমনকি দলাই লামার নামও রয়েছে বলে খবর। পাশাপাশি অভিনেত্রী নন্দিতা দাসের নামও এই নথিতে উল্লেখ রয়েছে।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
আর্কাইভ

এই মুহূর্তে

মাধ্যমিক পরীক্ষা, অফিসার ইনচার্জকে বেধড়ক মার প্রধান শিক্ষক, শিক্ষাকর্মী সহ শিক্ষকদের
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
অরিজিৎ-র বাড়িতে ঘুড়ি ওড়ালেন আমির, দুপুরের মেনুতে কী কী ছিল?
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
Почему предвкушение событий порождает сокровенное напряжение
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
বালিগঞ্জ ফ্লাইওভার থেকে ট্রেনের উপরে ঝাঁপ! ঝলসে গেল যুবকের দেহ
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
মুক্তি পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার, কোন ইঙ্গিত রণবীরের?
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
কলকাতায় ভূমিকম্প, জোরালো কম্পন
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
কলকাতায় ভূমিকম্প, জোরালো কম্পন
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
প্রায় একশো বিধানসভার SIR শুনানি সম্পূর্ণ, জানাল নির্বাচন কমিশন
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
প্রেমের রং সবুজ-মেরুন!
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
প্রকাশিত হল CBSC -র অ্যাডমিট কার্ড, পরীক্ষা শুরু ১৭ ফেব্রুয়ারি থেকে
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
রাষ্ট্রপতি শাসনের ইতি, নতুন মুখ্যমন্ত্রী পাচ্ছে মণিপুর, কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
এপস্টিন ফাইলসের ‘বলিউড গাই’ কে? বিতর্কে এই বিখ্যাত পরিচালক
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
‘জিতে ফিরে আবার কথা বলব’ কনফিডেন্ট মমতা
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ইমপিচমেন্ট? বড় ইঙ্গিত দিলেন মমতার
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
‘অভিষেকের দিকে আঙুল তুলে কথা, বললাম , একদম চিৎকার করবেন না’ কমিশনের আচরণে হুঙ্কার মমতার 
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team