কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
আইপ্যাকের ঘটনায় রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ০৬:০১:০১ পিএম
  • / ৬৭ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক: আইপ্যাক (ED Raids I-Pac ) দফতর ও প্রতীকের বাড়িতে তল্লাশির সময় কী ভাবে ইডির কাজে ‘বাধা’।ইডির কাছে জানতে চাইল অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক (Amit Shah Home Ministry Report)। ইডি সূত্রে খবর, এই বিষয়ে ‘যত দ্রুত সম্ভব’ সবিস্তার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। অর্থ মন্ত্রকের আওতাধীন হলেও গতকাল তল্লাশি চলাকালীন দু-দুটি জায়গায় পৌঁছে গিয়েছিল পুলিশ কর্তা ও পুলিশ কর্মীরা। আই-প্যাক প্রধান প্রতীক জৈনের বাড়িতে পৌঁছেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ইডি সূত্রে খবর, তদন্তকারীদের কাজে কী ভাবে ‘বাধা’ দেওয়া হয়েছিল, রাজ্য পুলিশের অতিসক্রিয়তা দেখা গিয়েছিল কি না। কেন্দ্রীয় বাহিনীর কী ভূমিকা ছিল এই সব বিষয় ইডির কাছে জানতে চাওয়া হয়েছে। বৃহস্পতিবারই কিছু বিষয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছিল ইডি। তবে ওই সূত্রের দাবি, এ বার সবিস্তার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এছাড়াও কোন কোন ইডি অফিসার ছিলেন তদন্তে? তল্লাশি চলাকালীন কোন কোন পদ মর্যাদার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছিলেন? তাঁদের সঙ্গে কী কী কথা হয়েছিল- সবটা জানতে চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।রাজ্যের শাসকদল ইডি তদন্তের বিষয়টিকে সামনে রেখে কী রাজনৈতিক কর্মসূচি নিচ্ছে, তা-ও জানতে চাওয়া হয়েছে ওই রিপোর্টে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর কলকাতার ইডি দফতর থেকে রিপোর্ট পাঠানো হবে দিল্লির দফতরে।

আরও পড়ুন: প্রতিবাদে পথে মমতা, মিছিলে শামিল নেতা-কর্মী থেকে টলিপাড়া

প্রসঙ্গত,বৃহস্পতিবার সকালে ইডির রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সেক্টর ফাইভের দফতর এবং ওই কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দিয়েছিলেন। দুপুর ১২টা নাগাদ ইডির আধিকারিকেরা তল্লাশি চালানোর সময়েই প্রতীকের বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীকের বাড়ি থেকে ফাইল-ল্যাপটপ নিয়ে নিজের গাড়িতে তুলে রাখেন। প্রতীকের বাড়ি থেকে মমতা যান আইপ্যাকের দফতরে। সেখান থেকেও কিছু ফাইল এনে মুখ্যমন্ত্রীর গাড়িতে রাখা হয়। বিকেল ৪টে ২২ মিনিটে আইপ্যাকের দফতর থেকে বেরোন মুখ্যমন্ত্রী। ইডির অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন মমতা। দাবি, তাঁর দলের নির্বাচনী কৌশল হরণ করা হয়েছে। গোপনে চুরি করা হয়েছে দলের নথিপত্র। পরে তদন্তে বাধা পাওয়ার অভিযোগ তুলে ইডি আদালতের দ্বারস্থ হয়।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘আশা’ বিক্ষোভে ধুন্ধুমার, লকেটকে ‘গো ব্যাক’ স্লোগান আশাকর্মীদের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team