কলকাতা সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
কোভিড ভ্যাকসিনের কারণেই বাড়ছে মৃত্যুর হার? কী বলল AIIMS?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৪:২৪ পিএম
  • / ১১১ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: কোভিড-১৯ ভ্যাকসিন (Covid-19 Vaccine) নেওয়ার কারণেই কি দেশে মৃত্যুর হার (Death Rate) বাড়ছে? বিগত কয়েকমাসে এই নিয়ে চূড়ান্ত বিতর্ক হয়েছে দেশজুড়ে। এবার এই জল্পনায় ইতি টেনে করোনার টিকা নিয়ে বড় মন্তব্য করল এইমস (AIIMS)। অটোপসি-ভিত্তিক পরীক্ষার পর কোভিড ভ্যাকসিনের সঙ্গে মানুষের আকস্মিক মৃত্যুর কোনও বৈজ্ঞানিক যোগসূত্র নেই বলে জানিয়ে দিল এইমস। রবিবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর ফ্ল্যাগশিপ জার্নালে প্রকাশিত হল এই গবেষণার ফলাফল।

এই সমীক্ষায় ১৮ থেকে ৪৫ বছর বয়সিদের আকস্মিক মৃত্যুর ঘটনাগুলি খতিয়ে দেখা হয়েছে। এর জন্য ভার্বাল অটোপসি, পোস্ট-মর্টেম ইমেজিং, প্রচলিত ময়নাতদন্ত এবং বিস্তারিত হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা করা হয় এবং তাঁর ভিত্তিতে গবেষণাও চাআনো হয়। এর ফলাফলে দেখা গিয়েছে, কোভিড টিকা নেওয়া বা না নেওয়ার সঙ্গে আকস্মিক মৃত্যুর কোনও উল্লেখযোগ্য সম্পর্ক নেই। গবেষকদের মতে, অধিকাংশ আকস্মিক মৃত্যু হয়েছে হৃদ্‌রোগজনিত অসুস্থতার কারণেই।

আরও পড়ুন: দিল্লি জুড়ে বিষাক্ত ধুলোর চাদর, জারি GRAP-4

এই সমীক্ষায় আরও বলা হয়েছে, কমবয়সি ও তুলনামূলক বেশি বয়সিদের মধ্যে কোভিড সংক্রমণের ইতিহাস এবং টিকাকরণের হার প্রায় একই ছিল। কোথাও টিকার সঙ্গে আকস্মিক মৃত্যুর কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ কারণগত সম্পর্ক পাওয়া যায়নি। গবেষকদের দাবি, এই ফলাফল বিশ্বজুড়ে  বৈজ্ঞানিক প্রমাণের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। শেষমেশ কোভিড ভ্যাকসিনকে নিরাপদ বলেই দাবি করা হয়েছে এই সমীক্ষায়।

দেখুন আরও খবর: 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত ৭ জওয়ান!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
সোমবার বারাসতে সভা অভিষেকের, ২ লক্ষ জমায়েত চাইছে তৃণমূল!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
বিদায় নিচ্ছে শীত! সরস্বতী পুজোর দিন কেমন থাকবে আবহাওয়া?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
২৩ জানুয়ারি গজকেশরী যোগে কেরিয়ারে উন্নতি, বাড়বে আত্মবিশ্বাস
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ফের লজ্জার হার! কাদের পারফরম্যান্সে অসন্তুষ্ট শুভমন? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team