কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
‘নীরবে জনসংখ্যার পরিবর্তন ঘটছে পশ্চিমবঙ্গে’, বললেন শমীক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ০২:৩০:১০ পিএম
  • / ১২১ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : রোহিঙ্গা ও বাংলাদেশি (Bangladeshi) অভিবাসীদের জন্য পশ্চিমবঙ্গসহ গোটা ভারতে জনসংখ্যার পরিবর্তন হচ্ছে। বৃহস্পতিবার সংসদের বাইরে সাংবাদিকের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। বেশ কিছু রাজনৈতিক দল এই অভিবাসীদের সাহায্য করছে বেশ কিছু রাজনৈতিক দল। এ নিয়ে তৃণমূলকেই (TMC) বিজেপি রাজ্য সভাপতি আক্রমণ করছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

শমীক বলেন, ‘ভারতীয় জনতা পার্টি ৮০-র দশকের মাঝামাঝি থেকে বলে আসছে, নীরবে জনসংখ্যার পরিবর্তন ঘটছে পশ্চিমবঙ্গে (West Bengal)। পাশাপাশি জনসংখ্যার পরিবর্তন হচ্ছে গোটা দেশেও। পশিমবঙ্গের সীমান্ত এলাকাকে ব্যবহার করে বিহার ও ঝাড়খণ্ডের সীমাঞ্চল ও বনাঞ্চলের জনসংখ্যার পরিবর্তন হয়েছে।’

আরও খবর : অমিত শাহকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর, পার্লামেন্টে উত্তেজনা

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনক বিষয়, যে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীরা একসময় ধর্মের নামে গোটা দেশেকে ভেঙে দিয়েছিল। তারা আবার ভারতে ফিরে আসছে। দার্জিলিংয়ে গিয়ে দেখুন, নর্থইস্টে গিয়ে দেখুন, ভারতের যেকোনও রাজ্যে গিয়ে দেখুন, সেখানে বাংলাদেশি রোহিঙ্গারা ঢুকে রয়েছে। আর ভোটব্যাঙ্কের নামে বেশ কিছু রাজনৈতিক দল ওই অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় তুলছে। এই ধরণের রাজনীতির কারণে আমরা আমাদের দেশের সুরক্ষার সঙ্গে সমঝোতা করছি। যা কোনও দিন চলতে পারে না।’

তবে তৃণমূলের (TMC) তরফে বার বার দাবি করে আসা হচ্ছে, সীমান্তের দায়িত্বে রয়েছে বিএসএফ। তাদেরকে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার। ফলে ভারতে অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে কী করে? এক্ষেত্রে দোষ কার? বার বার প্রশ্ন তোলা হয়েছে বাংলার শাসক দলের তরফে।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

এবার থেকে সাংসদদের বেতনে কোপ? কড়া নিয়ম আনছে কেন্দ্র
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team