কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
পর পর ৯ বার ভূমিকম্প রাজকোটে! আশঙ্কা প্রকাশ বিশেষজ্ঞদের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৮:৪২ পিএম
  • / ৬০ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : এক বার নয়। পর পর ৯ বার ভূমিকম্প (Earthquakes) গুজরাটের (Gujrat) রাজকোটে (Rajkot)। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত চলে এই কম্পন। এর জেরে সেখানে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এই কম্পনের জেরে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে কোনও সম্পত্তি নষ্টের খবরও সামনে আসেনি।

জানা গিয়েছে, বৃস্পতিবার রাত ৯টা বেজে ৪০ মিনিট থেকে শুরু করে শুক্রবার সকাল ৮ টা ৩৪ পর্যন্ত ৯ বার কেঁপে ওঠে মাটি। এই কম্পনগুলির মধ্যে চারটি ছিল তিন মাত্রার বেশি। সবথেকে বেশি ছিল ৩.৮ মাত্রার। সব থেকে কম মাত্রার কম্পন ছিল ২.৭ মাত্রার। কম্পনের উৎসস্থল ছিল উপলেতা থেকে ২৭ থেকে ৩০ কিলোমিটার উত্তর পশ্চিমে। তবে পর পর এতগুলি ভূমিকম্প (Earthquakes) হওয়ার বিষয়টি বেশ অস্বাভাবিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও খবর : চরম শৈত্যপ্রবাহ, তাপমাত্রা মাইনাস ২৪ ডিগ্রি! জারি চূড়ান্ত সতর্কতা

অন্যদিকে গত ডিসেম্বরেই গুজরাটে ৪.৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তবে তাতে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু ২৪ বছর আগের পুরনো স্মৃতি ফিরিয়ে দিয়েছিল। এক ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল। ৩০ ঘন্টায় মাটি কেঁপে উঠেছিল ২৪ বার। এই কম্পনের জন্য সক্রিয় হয় কাথরোল হিল, গোরা ডোঙ্গার এবং নর্থ ওয়াগদ ফল্ট নামের তিনটি ফল্ট লাইন (fault line)।

প্রসঙ্গত, এমনিতেই কচ্ছ অঞ্চলে ভূমিকম্প হয়ে থাকে। তার মধ্যেই এই তিনটি ফল্ট লাইন নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা। বর্তমানে ১০টি ফল্ট লাইন রয়েছে কচ্ছ অঞ্চলে। তার মধ্যে ২০০১ সালের ভয়াবহ ৭.৭ মাত্রার ভূমিকম্পে তা ভেঙে গিয়েছিল। তবে এর আগে একটি নির্দিষ্ট অঞ্চলেই কম্পনগুলি অনুভূত হত। কিন্তু সম্প্রতি তা বাকি ফল্ট লাইনগুলিতে ছড়িয়ে পড়ছে। ফলে এখনই এ নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়া হলে বড় ধরণের কিছু ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team