কলকাতা মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ফের বাংলাদেশি সন্দেহে ৩ পরিযায়ী শ্রমিককে মারধোরের অভিযোগ, মৃত ১
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৭:৫১ পিএম
  • / ১২২ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

ওয়েব ডেস্ক: ওড়িশার (Odisha) সম্বলপুরে (Sambalpur) রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বাংলাদেশি (Bangladeshi) সন্দেহে মুর্শিদাবাদের (Murshidabad) এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার রাতে সম্বলপুর জেলার শান্তিনগর এলাকায়। মৃত যুবকের নাম জুয়েল রানা (২১)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার চক বাহাদুরপুর গ্রামে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই পরিযায়ী শ্রমিক, পলাশ শেখ ও আমির শেখ। তাঁরা বর্তমানে ওড়িশার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাত্র চারদিন আগে জুয়েল-সহ মুর্শিদাবাদের কয়েকজন যুবক সম্বলপুরে একটি বহুতল নির্মাণের কাজে যোগ দেন। বুধবার রাত ন’টা নাগাদ ৭–৮ জন স্থানীয় যুবক ওই নির্মীয়মাণ বাড়িতে গিয়ে শ্রমিকদের কাছে আধার কার্ড ও পরিচয়পত্র দেখতে চান বলে অভিযোগ। শ্রমিকেরা তখন খাওয়া-দাওয়া করে ঘুমোচ্ছিলেন। অভিযোগ, পোশাক ও ভাষার ভিত্তিতে তাঁদের বাংলাদেশি বলে দাগিয়ে হঠাৎই লাঠি ও অন্যান্য জিনিস নিয়ে হামলা চালানো হয়।

আরও পড়ুন: ফের বঞ্চনা! সাধারণতন্ত্র দিবসে কেন্দ্রের অনুমোদন পেল না বাংলার ট্যাবলো

আহত অবস্থায় সকলকে সম্বলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কন্ট্রাক্টর শরিফ শেখ জানান, এই ঘটনার প্রতিবাদে সম্বলপুর, সুন্দরগড় ও ঝারসুগুড়া জেলায় বহু বাঙালি পরিযায়ী শ্রমিক কাজ বন্ধ করেছেন। নিরাপত্তা নিশ্চিত না হলে তাঁরা ওড়িশা ছেড়ে নিজ জেলায় ফিরে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে জুয়েলের মৃত্যুসংবাদ গ্রামে পৌঁছতেই শোকের ছায়া। পরিবারের দাবি, উপার্জনকারী ছেলে হারিয়ে তাঁরা দিশেহারা। রাজ্যের বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান ঘটনার তীব্র নিন্দা করে নিহত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলে জানা গিয়েছে।

 

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাহিনী ও এনআইএ তদন্ত নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল? বন্দে ভারত–অমৃত ভারতে মিলবে না রিফান্ড
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team