কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
আগামীকাল বিশ্ব যোগদিবস
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: কাকলি গোস্বামী
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১, ০৯:২৯:৪১ পিএম
  • / ৪৪১ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: কাকলি গোস্বামী

সোমবার বিশ্ব যোগদিবস। এবার সপ্তম বছর। এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বক্তব্যের মূল বিষয়বস্তু, সুস্বাস্থ্যের জন্য যোগব্যায়াম। রবিবার ট্যুইট বার্তায় মোদী বলেন, ‘২১ জুন আমরা সপ্তম বিশ্ব যোগদিবস পালন করব।’ এবছরের মূল বিষয়বস্তু সুস্বাস্থ্যের জন্য যোগব্যায়াম। শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য যোগাভ্যাসের প্রয়োজন সম্পর্কে বলবেন প্রধানমন্ত্রী। সোশাল মিডিয়া বার্তায় তিনি বলেন, ‘মোটামুটি সকাল ৬.৩০ নাগাদ যোগদিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমি কথা বলব।’
কেন্দ্রীয় যোগ দফতরের তরফে বলা হয়েছে, সমস্ত টিভি চ্যানেলে সকাল সাড়ে ছ’টায় শুরু হবে এই অনুষ্ঠান। যেখানে আয়ূষ দফতরের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী কিরেন রিজিজু ভাষণ দেবেন। সেইসঙ্গে মোরারজি দেশাই রাষ্ট্রীয় যোগ সংস্থানের যোগব্যায়াম প্রদর্শনের লাইভ টেলিকাস্ট হবে।
আয়ূষ দফতর আরও জানিয়েছে, এই মহামারির অভিজ্ঞতা থেকে যোগ ব্যায়ামের মাধ্যমে সুস্বাস্থ্য কিভাবে বজায় রাখা যায়, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। এই অভিজ্ঞতাকে আয়ূষ মন্ত্রালয় নিজেদের প্রচারমূলক অনুষ্ঠানে যথাযথ জায়গা দিয়েছে।
তিনি আরও বলেন, করোনা সংক্রমণ থেকে তাড়াতাড়ি সুস্থ হতে যোগব্যায়ামের অবদান অনেক। আয়ূষ দফতরের পরামর্শ, কোভিড-১৯ এর সঙ্গে লড়তে ও শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যোগব্যায়ামের নিয়মিত অভ্যাস জরুরি। দফতরের এই পরামর্শ সরকারি ও অন্যান্য চ্যানেলগুলিতে ব্যাপকভাবে প্রচার করা হয়। এর ফলে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে বিভিন্ন পেশায় থাকা মানুষের উপকার হয়েছে।
দফতরের আরও দাবি, দেশের বিভিন্ন অংশ থেকে আসা তথ্য অনুযায়ী প্রমাণ হয় যে, করোনা আক্রান্তদের চিকিৎসায় সহায়ক পদ্ধতি হিসাবে অনেক হাসপাতালেই যোগাভ্যাসকে অন্তর্ভূক্ত করা হয়েছে। এই প্রচেষ্টা বেশ সাফল্যও পেয়েছে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team