কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
কেন্দ্রের নির্দেশিকা মানতে রাজি সোশ্যাল মিডিয়া, দাবি অতিরিক্ত সময়ের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মে, ২০২১, ০১:০২:১০ পিএম
  • / ৪৮১ বার খবরটি পড়া হয়েছে

কেন্দ্রীয় সরকার ফেসবুক ট্যুইটার ও ইনস্টাগ্রামের ওপর রাশ টানতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল। কেন্দ্রীয় সরকারের দেওয়া গাইড লাইন মানার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যম গুলিকে তিন মাস সময় দেওয়া হয়েছিল। মঙ্গলবার সেই সময়সীমা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ফেসবুক ইনস্টাগ্রাম এবং ট্যুইটার কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মানতে রাজি হয়েছে, তবে কিছু বিষয় নিয়ে তারা সরকারের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে। গুগোলের তরফে জানানো হয়েছে যে, ভারতের আইনি প্রক্রিয়াকে তারা সম্মান করে এবং কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু পোস্ট যা স্থানীয় আইন ভাঙার বিষয়ে কিংবা অন্য ধরণের সমস্যা তৈরি করে থাকে,  সেক্ষেত্রে তারা কেন্দ্রীয় সরকারের অনুরোধে সাড়া দিয়ে সেগুলো মুছে ফেলারও ব্যবস্থা নেবে। গুগোল সরকারের সঙ্গে সহযোগিতায় রাজি হলেও তারা কিছুটা সময় চেয়েছে। যদিও সরকারের তরফ থেকে সময়সীমা বাড়ানোর বিষয়ে কিছু জানানো হয়নি। তবে গাইডলাইন পরিবর্তন করা যাবে না এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে। সরকারের সব নির্দেশ মেনে চলতে হবে এই সোশ্যাল মিডিয়া গুলিকে। সরকারের নতুন নিয়মের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের দাবি, সরকারি নির্দেশিকা মেনে কাজ করলে গ্রাহকদের গোপনীয়তা বিঘ্নিত হবে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team