কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
এবার হলুদ ফাঙ্গাসের আতঙ্ক!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মে, ২০২১, ০৮:১৪:২১ পিএম
  • / ৫৮৮ বার খবরটি পড়া হয়েছে

করোনা অতিমারীর মধ্যেই দেশে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে  ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাস। অনেকের মতে, কালো ছত্রাকের থেকেও ভয়ঙ্কর হোয়াইট ফাঙ্গাস। আবার অনেকের মধ্যেই সাদা ছত্রাকের মাধ্যমে সাধারণ সংক্রমণ হয়, যা সহজেই সেরে যায়। চিকিৎসকদের এই আলোচনার মধ্যেই এবার এসে হাজির হলুদ বা ইয়েলো ফাঙ্গাস। হ্যাঁ, ঠিকই। এই নয়া ফাঙ্গাসেরই এবার হদিশ মিলেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। জানা গিয়েছে, গাজিয়াবাদে এক ব্যক্তির শরীরে এই ছত্রাকের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। তাঁর চিকিৎসা চলছে ডক্টর ব্রিজ পাল ত্যাগী হাসপাতালে। চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে। এখন প্রশ্ন উঠছে, ঠিক কতখানি বিপজ্জনক এই হলুদ ফাঙ্গাস? চিকিৎসকদের দাবি, কালো ও সাদা ছত্রাকের চেয়েও মারাত্মক হলুদ বা ইয়েলো ফাঙ্গাস। তবে চিকিৎসক ও বিশেষজ্ঞদের মত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবেই এইসব ছত্রাক শরীরে বাসা বাঁধছে। বাসি খাবার-দাবার খাওয়াও এই সংক্রমণের অন্যতম কারণ। চিকিৎসকদের মতে, হলুদ ছত্রাকে মৃত্যুহার তুলনামূলক বেশি। কারণ এটি শরীরের ভেতরের অংশে বেশি ক্ষতের সৃষ্টি করে। তাই যে কোনও ধরণের উপসর্গ দেখলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এর একমাত্র ওষুধ অ্যান্টি-ফাঙ্গাল ড্রাগ এমফোটেরিসিন বি ইঞ্জেকশন বলে অভিমত চিকিৎসকদের।

কী লক্ষণ এই ছত্রাকের?
১. শারীরিক ক্লান্তি দেখা দেবে।
২. ধীরে ধীরে ওজন কমতে থাকবে।
৩. খিদে কমে যাবে বা একেবারেই থাকবে না।
৪. এর প্রভাব বেশি হলে পুঁজ বের হবে।
৫. কোনও ক্ষতস্থান দ্রুত সেরে না ওঠা।

হলুদ ছত্রাকের হানায় শরীরের কী ক্ষতি হতে পারে?
১. এর প্রভাবে চোখ ধীরে ধীরে বুজে আসতে থাকে।
২. বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যেতে পারে।
৩. শরীরের কোনও অংশে পচনও ধরতে পারে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team