কলকাতা সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
বাজারে এল নতুন পরিবেশ বান্ধব GFRP রিবার
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  অরণ্য সেন
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ০২:৪২:২০ পিএম
  • / ৩০৭ বার খবরটি পড়া হয়েছে
  • অরণ্য সেন

কলকাতা: নির্মাণ শিল্পে এক যুগান্তকারী পদক্ষেপ বলা যেতে পারে।কলকাতার পথপ্রদর্শক সংস্থা এআরসি ইনসুলেশন অ্যান্ড ইনসুলেটর্স লিমিটেড দেশের নির্মাণ শিল্পে এক যুগান্তকারী পদক্ষেপ নিল। দীর্ঘ দুই দশকের অভিজ্ঞতা ও দক্ষতার ফসল, তাদের তৈরি পরবর্তী প্রজন্মের GFRP (গ্লাস ফাইবার রিইনফোর্সড পলিমার) রিবার, যা নির্মাণ ক্ষেত্রে স্থায়িত্ব ও সুরক্ষার নতুন মানদণ্ড স্থাপন করেছে। মরিচা ধরবে না, দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করছে সংস্থার কর্তৃপক্ষ। সম্প্রতি প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠকে সংস্থা ডিরেক্টর মনীশ বাজোরিয়া একথা জানান। তিনি আরও জানান, এটি কংক্রিটের ভিতরের কোরে মরিচা ধরতে দেয় না। ফলে GFRP রিবারটি অত্যন্ত শক্তিশালী জং-প্রুফ শিল্ডের মতো কাজ করে এবং নির্মাণের স্থায়িত্ব উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়।
এই GFRP রিবারটি প্রচলিত টিএমটি রিবারের থেকে ২-৩ গুণ বেশি শক্তিশালী। পাশাপাশি, এটি প্রচলিত টিএমটি রিবারের তুলনায় অনেক বেশি অর্থনৈতিক ও মূল্য সাশ্রয়ী। এর ফলে পরিকাঠামোর জীবনকাল বা ‘লাইফস্প্যান’ বহুলাংশে বৃদ্ধি পায়, বারবার মেরামতির প্রয়োজন কমে যায় এবং রক্ষণাবেক্ষণ ব্যয়ও হয় সাশ্রয়ী। সংস্থার দাবি, এই GFRP রিবার ব্যবহার করলে অবকাঠামোর স্থায়িত্ব বাড়ে, বারবার মেরামতের প্রয়োজন পড়ে না এবং রক্ষণাবেক্ষণের খরচ কমে। ইন্ডাস্ট্রিয়াল ফ্লোরিং ,সেতু, রাস্তা, মেট্রো–সহ ভারী প্রকৌশল প্রকল্পেও GFRP রিবারটি দীর্ঘদিন তার কার্যক্ষমতা বজায় রাখে। তাছাড়া, তাদের বক্তব্য, এটি দেশের ‘গো গ্রীন’ উদ্যোগের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত ৭ জওয়ান!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
সোমবার বারাসতে সভা অভিষেকের, ২ লক্ষ জমায়েত চাইছে তৃণমূল!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
বিদায় নিচ্ছে শীত! সরস্বতী পুজোর দিন কেমন থাকবে আবহাওয়া?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
২৩ জানুয়ারি গজকেশরী যোগে কেরিয়ারে উন্নতি, বাড়বে আত্মবিশ্বাস
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ফের লজ্জার হার! কাদের পারফরম্যান্সে অসন্তুষ্ট শুভমন? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team