কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
পৌষ সংক্রান্তিতে জমে উঠুক পিঠেপার্বণ! ঘরেই বানান নরম-সুস্বাদু পুলি পিঠে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৫:৫৯ পিএম
  • / ৩২২ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

ওয়েব ডেস্ক: শীত (Winter) পড়তেই বাঙালির ঘরে ঘরে পিঠের প্রস্তুতি। আর হাতে গোনা কয়েকদিন পরেই পৌষ পার্বণ (Poush Parban) বা মকর সংক্রান্তি (Makar Sankranti)। পশ্চিমবঙ্গে এই দিন মানেই আলপনা, নতুন ধান ওঠার আনন্দ আর পিঠে–পুলি–পায়েসের গন্ধে ভরে ওঠা বাড়ি। গ্রামবাংলা হোক বা শহর—পৌষ সংক্রান্তিতে পিঠে ছাড়া উৎসব যেন অসম্পূর্ণ।

চালের গুঁড়ো, ময়দা, নারকেল, দুধ আর খেজুর গুড়—এই কয়েকটি উপকরণেই তৈরি হয় শীতের সেরা স্বাদ। বিশেষ করে বাজারে খেজুর গুড় এলেই পিঠের কদর বেড়ে যায়। নানা ধরনের পিঠের মধ্যে পুলি পিঠে সবচেয়ে জনপ্রিয়। তবে অনেকেই ঠিক পরিমাপ বা সঠিক পদ্ধতি না জানার কারণে স্বাদটা জমাতে পারেন না। তাই রইল একদম সহজ আর পারফেক্ট পুলি পিঠের রেসিপি।

আরও পড়ুন: নদী–পাহাড়–রাজবাড়ি এক সফরে! শান্তিনিকেতনের কাছে লুকোনো শীতের সেরা ডেস্টিনেশন

উপকরণ

পুলি বানানোর জন্য

চালের গুঁড়ো – ১.৫ কাপ

ময়দা – ১/২ কাপ

নুন – ১ চা চামচ

সাদা তেল – ২ টেবিল চামচ

জল – ২.৫ কাপ

পুর বানাতে

নারকোল কোরা – ১.৫ কাপ

খেজুর গুড় – ১ কাপ

চিনি – ১/৪ কাপ

খোয়া ক্ষীর – ১/৪ কাপ

দুধের রসের জন্য

দুধ – ১.৫ লিটার

খেজুর গুড় – ১ কাপ

চিনি – ১/৪ কাপ

প্রণালী

প্রথমে কড়াইয়ে জল, নুন ও তেল গরম করুন। এতে চালের গুঁড়ো ও ময়দা দিয়ে ভালো করে নেড়ে ঢেকে ১০–১৫ মিনিট রেখে দিন। এরপর মণ্ডটা ভালো করে মেখে নিন। আলাদা কড়াইয়ে নারকোল কোরা, গুড় ও চিনি দিয়ে নাড়ুন।

খোয়া ক্ষীর দিয়ে পুরটা কষিয়ে নিন। কড়াই ছেড়ে এলে নামিয়ে ছোট লম্বা পুর বানান। এবার মণ্ড থেকে অল্প নিয়ে গর্ত করে পুর ভরে পুলির আকার দিন। বড় সসপ্যানে দুধ জ্বাল দিয়ে একটু ঘন হলে গুড় ও চিনি মেশান।পুলি ছেড়ে দিয়ে অল্প আঁচে ফুটিয়ে ঢেকে রাখুন। দুধে ভিজে গেলে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।পৌষ সংক্রান্তি হোক বা শীতের যেকোনো দিন—এই নরম, মিষ্টি পুলি পিঠে একবার খেলে স্বাদ ভুলতে পারবেন না!

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team