কলকাতা রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ |
K:T:V Clock
UP Elections 2022: ভোট কোয়েল-দোয়েলদের দিয়ে নষ্ট করবেন না, মমতার নিশানায় রাহুল-প্রিয়াঙ্কার কংগ্রেস
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২, ০৪:৫৮:২৯ পিএম
  • / ৫৩৩ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস

লখনউ: সময় এগোচ্ছে। দূরত্ব ততই বাড়ছে। দিল্লিতে গিয়ে দেখা না করা, ইউপিএ নিয়ে প্রশ্ন তোলা, দলীয় মুখপত্রে ধারাবাহিক আক্রমণ, সর্বভারতীয় সহ সভাপতির লাগাতার কটাক্ষ, সুপ্রিমোর মুখখোলা- এসব তো ছিলই। সেই কংগ্রেস বিরোধিতা এবার সপ্তমে নিয়ে গেলেন মমতা। লখনউ থেকে উত্তরপ্রদেশের প্রতিটি মানুষের আবেদন জানালেন, এমন কোনও শক্তিকে তারা যেন ভোট না দেয়, যা নষ্টের সামিল। মমতার কথায়, ভোটের আগে ‘কোয়েল-দোয়েল’দের দেখা যায়। ভোট চলে গেলে তারাও চলে যায়।

বুঝতে অসুবিধা হয়নি কোয়েল-দোয়েল বলতে মমতা কাকে বোঝাতে চেয়েছেন। নিঃসন্দেহে মমতার আক্রমণের নিশানায় রাহুল গান্ধী-প্রিয়াঙ্কা গান্ধী। শুধু কংগ্রেস নয়, হায়দরাবাদ ভিত্তিক আসাদুদ্দিন ওয়াইসির মিমকেও আজ নিশানা করেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, কিছু মানুষ দিল্লি-হায়দরাবাদে বসে রাজনীতি করে চলেছেন। যাদের সঙ্গে সাধারণ মানুষের কোনও যোগ নেই। এই সব রাজনৈতিক দলগুলিকে ভোট না দেওয়ার আবেদন জানিয়েছেন মমতা।

তৃণমূল নেত্রী বলেন, ভোট এলেই কিছু মানুষেরা আগমন ঘটে। এরা যেন বসন্তের কোয়েল। ভোট চলে গেলে এরা হারিয়ে যায়। তাঁদের সঙ্গে মানুষের কোনও যোগ নেই। তারা প্রতিবাদ করতে জানে না। এদের ভোট দিয়ে তা নষ্ট করবেন না। সবাই একজোট হয়ে অখিলেশের হাত শক্ত করুন। উত্তরপ্রদেশে বিজেপিকে হারানোর অর্থ সারা দেশে বিজেপির পরাজয়।

আরও পড়ুন: UP Elections 2022: এবার বারাণসী থেকে মোদি বিরোধী সুর সপ্তমে তুলতে চলেছেন মমতা

বাংলায় বিধানসভা ভোটের পর থেকেই কংগ্রেস-তৃণমূলের ব্যবধান চওড়া হয়েছে। সময় যত এগিয়েছে, তৃণমূল নেত্রী কংগ্রেসের বিরুদ্ধে ততই সুর চড়িয়েছেন। মমতা প্রশ্ন তুলেছেন ইউপিএর অবস্থান নিয়েও। চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন। গোয়ায় জোট না হওয়ার জন্য সরাসরি কংগ্রেস তথা চিদাম্বরমকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল। সংসদেও কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে তারা। কংগ্রেসকে দূরে সরিয়ে বিজেপি বিরোধী মুখ হয়ে উঠেছেন মমতা নিজেই।

মমতার হাত ধরে তৃণমূল বাংলার ছাড়িয়ে ত্রিপুরা, গোয়া, মণিপুর, হরিয়ানায় সংগঠন গড়ে তুলেছে তৃণমূল। উত্তরপ্রদেশের নির্বাচন মানেই ধরে নেওয়া হয় তা লোকসভা ভোটের সেমিফাইনাল। এবার সেই সেমিফাইনালের মঞ্চ থেকে ফাইনাল লড়াইয়ের আগে কংগ্রেস বিরোধী অবস্থানই বজায় রাখলেন মমতা।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

ফ্লপ বৈভব, হিট জর্জ! এশিয়া কাপে ফের পাকবধ ভারতের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৫০% শুল্কের হুমকি মেক্সিকোর! কী জানাল নয়াদিল্লি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
কোভিড ভ্যাকসিনের কারণেই বাড়ছে মৃত্যুর হার? কী বলল AIIMS?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
যুবভারতী পর্যবেক্ষণে তদন্ত কমিটি! কী বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
সিডনিকাণ্ডে ইহুদি-বিদ্বেষের ছায়া! কী বলল ইজরায়েল?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বন্দুকবাজের হামলায় অস্ট্রেলিয়ায় মৃত্যু হল ১২ জনের!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
তৃণমূলকে বাঁচাতে শতদ্রুকে বোড়ে বানানো হয়েছে, দাবি শুভেন্দুর
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়! হাতির হানায় মৃত্যু হল কৃষকের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
রাসেলের বিকল্প কে? নিলামে কাদের জন্য দর হাঁকাবে KKR? দেখে নিন
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
আলিপুরদুয়ারে শুরু হল আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ভোটের আগেই জমবে খেলা! কবে বাংলাদেশে ফিরছেন খালেদা পুত্র?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৩৯ বছর পর খুলে গেল দার্জিলিং–রাগেরুং ট্রেকিং রুট!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
পূর্ব বর্ধমানের হাটগাছা গ্রামে তীব্র জল সঙ্কট! চরম সঙ্কটে স্থানীয়রা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বাদ শুভমন, শিবম? তৃতীয় ম্যাচে ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন এই তারকা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
কলকাতায় চলছে বিরল মুদ্রা প্রদর্শনী! নজর কাড়ল বিশ্বের বৃহত্তম নোট
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team