Placeholder canvas
কলকাতা বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ |
K:T:V Clock
Salman Khan: সলমন খানের আইনজীবীকে হত্যার হুমকি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২, ০৮:৫০:২৭ এম
  • / ২৮৬ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

কলকাতা টিভি ওয়েব ডেস্ক:  অভিনেতা সলমন খানকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়ার পর এবার আইনজীবীকে প্রাণনাশের হুমকি। হরিণ শিকার মামলায় বলিউড ভাইজানের হয়ে দীর্ঘদিন ধরে লড়ছেন আইনজীবী হস্তিমল সারস্বত। এবার তাঁকেই প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল। যোধপুরে  বাইরে হস্তিমল স্বরসতের অফিসের বাইরে  মেলে হুমকি চিঠি।  ইতিমধ্যেই বিষয়টি জানাজানি হতে তদন্ত শুরু করেছে পুলিস। নিরাপত্তার খাতিরে ওই আইনজীবীর বাড়ির চারপাশে বাড়তি পুলিস মোতায়েন করা হয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, ওই চিঠিতে লেখা ছিল শত্রুর বন্ধু তাদের শত্রু। তার অবস্থায় সিধুর মতো হবে। সম্ভবত সলমনের হয়ে মামলা লড়েই তাদের রোষদৃষ্টিতে পড়েন সারস্বত। চিঠিটি যদিও সরাসরি সরস্বত পাননি। পেয়েছিলেন তার সহকারী জিতেন্দ্র প্রসাদ।চিঠিটি আসার সময় বিদেশে ছিলেন সালমানের আইনজীবী। সেখান থেকেই পুরো বিষয়টি পুলিসকে জানান সরস্বত।

সিধুর খুনে আরও এক অভিযুক্ত সৌরভ মহাকালের দাবি, পরিচালক করণ জোহরও তাদের লক্ষ্যে ছিলেন। ভয় দেখিয়ে তার কাছ থেকে পাঁচ কোটি টাকা আদায়ের পরিকল্পনা ছিল।

আরও পড়ুন UK’s Crisis: সাত মন্ত্রীর ইস্তফার পরেও গদি আঁকড়ে জনসন, ঋষির জায়গায় নতুন অর্থমন্ত্রী নাদিম

গায়ক সিধু মুসেওয়ালার খুনের মামলার প্রধান লরেন্স আপাতত পুলিস হেফাজতে রয়েছে। অতীতে সালমানকেও হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছিল। সেখানে লেখা ছিল, মুসেওয়ালার মতো করে দেব। সেই চিঠি পেয়েছিলেন সলমনের বাবা সেলিম খানের রক্ষীরা।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
আর্কাইভ

এই মুহূর্তে

অগ্রাধিকার তালিকায় নেই মমতার মামলা!
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
শুনানির আগেই অন্তর্বর্তীকালীন আবেদন মমতার!
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
Почему внимание укрепляет ощущение событий
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে সূর্যদের সতর্ক করলেন ধোনি! কী বললেন?
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
Как внимание соединено с любопытством
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
অস্ট্রেলিয়ায় মহাত্মা গান্ধীর মূর্তি চুরি! নিন্দা ভারতের
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
Каким образом фокусировка укрепляет ощущение происходящего
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
Почему внимание усиливает восприятие событий
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
আততায়ীদের গুলিতে মৃত্যু হল সইফ আল-ইসলাম গদ্দাফি-র!
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
Каким образом фокусировка усиливает понимание происходящего
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
নবম তলা থেকে ঝাঁপ তিন নাবালিকার! মর্মান্তিক ঘটনা গাজিয়াবাদে
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
কালো গাউন পরে শীর্ষ আদালতে মমতা! সমাজমাধ্যমে ঝড় TMC-র
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
রাজ্যজুড়ে বজায় শীতের আমেজ! দাপট কুয়াশারও
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
Каким образом фокусировка укрепляет ощущение происходящего
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
Почему концентрация усиливает понимание реальности
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team