কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
লকডাউনে ছাড় টিকাকরণ কর্মসূচি
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মে, ২০২১, ১০:৩০:০৮ পিএম
  • / ৪২৯ বার খবরটি পড়া হয়েছে

করোনা সংক্রমণ মোকাবিলায় রবিবার থেকে রাজ্যে কঠোর বিধিনিষেধ জারি হলেও টিকাকরণের কাজ যথারীতি চালু থাকবে বলে রাজ্য সরকার জানিয়েছে। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ শনিবার নবান্নে বলেন, ‘টিকাকরণ জরুরি পরিষেবার আওতায় পড়ার জন্য কাল থেকে সব টিকাকরণ কেন্দ্র পূর্বের সময় মেনেই খোলা থাকবে। তবে যারা টিকা নিতে যাবেন কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা তাঁদের নিজেদেরই করতে হবে বলে তিনি জানিয়েছেন। সেই ক্ষেত্রে গাড়ি চলাচলের জন্য ছাড় দেওয়া হবে। রাজ্য করোনা মোকাবিলায় এখন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চলছে টিকাকরণ। আগামীকাল রবিবার থেকে লকডাউন লাগু হলে কীভাবে চলবে সেই কাজ, তার সমাধান দিয়েছে নবান্ন। টিকাকরণ যেহেতু জরুরি পরিষেবার আওতায় পড়ে তাই সেই কাজে ছাড় রয়েছে। টিকাকরণ কেন্দ্র গুলি চালু থাকবে, সকলেই গিয়ে টিকা নিতে পারবেন কিন্তু নিজের উদ্যোগে নিজস্ব গাড়ি বা প্রয়োজনে গাড়ি ভাড়া করে যেতে হবে কেন্দ্রগুলিতে। হাসপাতালগুলিতে ডাক্তার, নার্সদের আনার দায়িত্ব কর্তৃপক্ষের। যেহেতু জরুরি পরিষেবায় যারা কাজ করেন তাতে ছাড় দেওয়া হয়েছে তাই ডাক্তার, নার্সরা নিজস্ব বা অফিসের গাড়িতে করে যাতায়াত করতে পারবেন বলে জানা গিয়েছে। যিনি টিকা নেবেন নিজস্ব গাড়ি বা অটো-ট্যাক্সি নিয়ে করোনা বিধি মেনেই নির্দিষ্ট স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে যেতে পারবেন। প্রত্যেককেই মাস্ক ব্যবহার করতে হবে। যাদের বাড়ির কাছে টিকাকেন্দ্র রয়েছে তাঁরা হেঁটে কিংবা সাইকেল-বাইকে যেতে পারবেন।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

সরস্বতী পুজোর আগেই বিদায় নেবে শীত! দেখুন আবহাওয়ার মেগা আপডেট
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team