কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
যশ, ক্ষয়ক্ষতি দেখতে রাজ্যে আসছেন মোদী
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১, ১২:১৩:৫৬ এম
  • / ৪৩০ বার খবরটি পড়া হয়েছে

বুধবার ওড়িশার বালেশ্বরের ধামড়াতে আছড়ে পড়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যশ। এই ঘূর্ণিঝড়ে ওড়িশার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলার। সেই ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিন তিনি পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুণ্ডাতে আসতে পারেন বলে সূত্রের খবর। ষশের পাশাপাশি মঙ্গলবার রাত থেকে ভরা কোটালের কারণে প্রবল জলোচ্ছ্বাসে ডুবে গেছে বেশ কয়েকটি জেলার চাষের জমি, মাছের ভেড়ি সহ বাস্তু ভিটা। এরই মধ্যে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির কাছ থেকে এই বিষয়ে একটি প্রাথমিক রিপোর্টও সংগ্রহ করেছে কেন্দ্র। তারপরেই কলাইকুণ্ডাতে মুখ্যমন্ত্রী সহ শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী বলে জান গিয়েছে।
সূত্রের তরফে আরও খবর মিলেছে যে, বৈঠকের পাশাপাশি মু্খ্যমন্ত্রীকে সঙ্গী করে পূর্ব মেদিনীপুর জেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য, এরই মধ্যে ঘূর্ণিঝড়ের মোকাবিলায় রাজ্যকে ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। সেখানে অগ্রিম বাবদ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশাকে ৬০০ কোটি টাকা করে দেওয়া হয়েছে। বন্টন বরাদ্দের এই বৈষম্য নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাই আশা করা যায় প্রধানমন্ত্রী পরিস্থিতি খতিয়ে দেখার পরে এই বিপর্যয় মোকাবিলার জন্য আরও অর্থ বরাদ্দ করতে পারেন।
অপরদিকে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার মুখ্যমন্ত্রীর হিঙ্গলগঞ্জ, সাগর ও দীঘার দুর্গত এলাকা পরিদর্শন করে প্রশাসনিক বৈঠক করার কথা ছিল। বুধবার নবান্নে সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচির কথা জানিয়েছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রধানমন্ত্রী আচমকাই রাজ্য সফরে চলে আসায় সেই পরিকল্পনা বদল হতে চলেছে। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী নিজেই জানান তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন। তারপর সেখান থেকে তিনি দীঘা যাবেন। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করে দীঘায় যেতে পারেন মুখ্যমন্ত্রী। শুক্রবার রাতে দীঘায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখবেন তিনি। সেক্ষেত্রে শনিবার সকালে দীঘার বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন মমতা।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

পিস্তল ও কার্তুজ সহ খিদিরপুর থেকে ধৃত যুবক
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার থেকে সাংসদদের বেতনে কোপ? কড়া নিয়ম আনছে কেন্দ্র
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team