কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ভাসানচরে রোহিঙ্গাদের আবাস
নোয়াখালী প্রতিনিধি Published By: 
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১, ০৫:২৫:৫৮ এম
  • / ৪৯৬ বার খবরটি পড়া হয়েছে

আন্তর্জাতিক মহলের মানবাধিকারকর্মীদের নিষেধ সত্ত্বেও চতুর্থ দফার রোহিঙ্গাদের মায়ানমার থেকে দূরবর্তী এক দ্বীপে পাঠানো হল। মায়ানমার থেকে রোহিঙ্গাদের এই চতুর্থ দলকে বঙ্গোপসাগরের দ্বীপে পাঠানোর ব্যবস্থা করছে বাংলাদেশ কর্তৃপক্ষ।

মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর উদ্বাস্তুদের নিজেদের দেশে স্থান দিয়েছিল বাংলাদেশ।  রোহিঙ্গা নিয়ে মায়ানমারের সমস্যা দূর হয়নি এখনও। বাংলাদেশের কক্সবাজারে প্রায় ২ হাজারেরও বেশি রোহিঙ্গা উদ্বাস্তু ছিলেন। সেখান থেকেই তাদের মায়ানমারের দূরবর্তী এক দ্বীপে পাঠাল বাংলাদেশ কর্তৃপক্ষ। ভাসানচর দ্বীপে রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। থাকতে পারবেন প্রায় ১ মিলিয়ন রোহিঙ্গা উদ্বাস্তু।

ডিসেম্বর থেকেই মায়ানমার থেকে রোহিঙ্গাদের দ্বীপে পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। চতুর্থ দফায় প্রায় ৭ হাজারের কাছাকাছি রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো হয়েছে। বাংলাদেশ সরকারের দাবি, ওই দ্বীপে ভালই ভাবেই থাকতে পারবেন রোহিঙ্গারা। সেখানে তাদের থাকার সব রকমের ব্যবস্থা করা হয়েছে। দিনযাপনে কোনও রকম সমস্যা হবে না তাদের। যদিও মানবাধিকার কর্মীরা বলছেন এভাবে রোহিঙ্গাদের দ্বীপে স্থানান্তরীত করে মোটেই ভাল কাজ করেনি বাংলাদেশ। তাদের দাবি অনেক ক্ষেত্রেই রোহিঙ্গাদের মর্জির বাইরে গিয়ে তাদের জোর করে দ্বীপে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ রীতিমতো নৃশংসতার পরিচয় দিয়েছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহলের মানবাধিকার কর্মীরা।

রোহিঙ্গা উদ্বাস্তুদের দায়িত্ব শেষমেশ মায়ানমার সরকারই নিক, এমনই চায় বাংলাদেশ। আন্তর্জাতিক মহলকে রোহিঙ্গা ইস্যু নিয়ে মায়ানমারের ওপর চাপ বাড়ানোর অনুরোধও করেছে বাংলাদেশ।  আপাতত প্রায় ১১২ মিলিয়ন ডলার খরচ করে দ্বীপ বানিয়েছে বাংলাদেশ নেভি। মাত্র ২০ বছরের পুরনো ভাসানচরে এতদিন কেউই বাস করতেন না। তবে এখন সেখানে গড়ে উঠেছে হাসপাতাল, মসজিদ, বসতবাড়ি। বন্যা আটকানোর সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। তবে ভাসানচরে ঝড়ের সম্ভাবনা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল আন্তর্জাতিক মহল। যদিও সেসবে কান দিচ্ছে না বাংলাদেশ প্রশাসন।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

দু-দিন ছাড়াই মেট্রো বিভ্রাট, সাতসকালেই ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team