কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ব্রাজিল দলে নেইমারের সঙ্গে আলভেস
দীপঙ্কর গুহ Published By: 
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মে, ২০২১, ০৫:০১:৫৬ পিএম
  • / ৪২৭ বার খবরটি পড়া হয়েছে

জুনে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের জন্য শক্তিশালী দল সাজালো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগের দুই ম্যাচ না খেলা তারকা ফরোয়ার্ড নেইমারের দলে ফেরায় কোনও চমক নেই। তবে কিছুটা চমক ৩৮ বছরের অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেসের দলে ফেরা। শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০১৯ সালে। এছাড়া ম্যানচেষ্টার ইউনাইটেডের মিড ফিল্ডার ফ্রেডকেও দলে নেওয়া হল ২০১৮ সালের পর।

করোনা ভাইরাসের কারণে দক্ষিণ আমেরিকা অঞ্চলিক বিশ্বকাপ বাছাইপর্বের খেলা গত নভেম্বরের পর থেকে স্থগিত ছিল। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আগামী ৪ জুন ইকুয়েডরের বিপক্ষে নিজদের মাঠে খেলবে ব্রাজিল। ওই ম্যাচের চার দিন পর প্যারাগুয়ের মাঠে খেলতে যাবে তিতের দলবল ।

গত নভেম্বরে বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে খেলেছিল ব্রাজিল। ওই দুই ম্যাচে ছিলেন না নেইমার ও আলভেস।

দলের সেরা তারকা নেইমারের ফেরা নিয়ে এমনিতে কোন চমক নেই। তবে ৩৮ বছরের গণ্ডি টপকানো আলভেসকে এখনও দলে রাখার ব্যাখ্যা দিতে গিয়ে ব্রাজিল কোচ বলেছেন, ” এই মুহূর্তে সে ভাল ফর্মে। জাতীয় দলের হয়ে তার রেকর্ড ভাল। শারীরিক ও মানসিক দিক থেকে সে ভাল অবস্থায় রয়েছে । সবচেয়ে বড় কথা হল, সে দলকে নেতৃত্ব দিতে জানে । তার অভিজ্ঞতা আমাদের দলকে বাড়তি শক্তি যোগাবে।’

বাছাইপর্বের এখন পর্যন্ত চার ম্যাচের সবগুলোতে জিতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এক নম্বরে আছে ব্রাজিল। ১০ পয়েন্ট পেয়ে দুইয়ে আর্জেন্টিনা।

করোনায় পিছিয়ে যাওয়া কোপা আমেরিকা এই বছর জুন-জুলাই মাসে হওয়ার কথা। বাছাইপর্বের এই দলই কোপা আমেরিকা টুর্নামেন্টেও দেখার সম্ভাবনা তাই বেশি বলে মনে করছে ফুটবল মহল।

নির্বাচিত ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), ওয়েভারটন (পালমেইরাস), এডারসন (ম্যানচেস্টার সিটি)।

ডিফেন্ডার: দানি আলভেস (সাও পাওলো), দানিলো (জুভেন্টাস), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি (আতলেতিকো মাদ্রিদ), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), থিয়াগো সিলভা (চেলসি), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মার্কিনিয়োস (পিএসজি)।

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিয়ো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকুয়েতা (অলিম্পিক লিওঁ), ডগলাস লুইস (অ্যাস্টন ভিলা), এভেরটন রিবেইরো (ফ্লামেঙ্গো)।

ফরোয়ার্ড: এভেরটন (বেনফিকা), রবের্তো ফিরমিনো (লিভারপুল), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), নেইমার (পিএসজি), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রিশার্লিসন (এভারটন)।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team