কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
বিপাকে তাঁতশিল্পীরা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১, ১২:৪৫:৪২ পিএম
  • / ৪৪৩ বার খবরটি পড়া হয়েছে

করোনা’র সংক্রমণ ঠেকাতে জারি করা হয়েছে বেশ কিছু বিধি নিষেধ। যার জেরে স্তব্ধ স্বাভাবিক জনজীবন। সমস্যায় অসংখ্য সাধারণ মানুষ। আরও অনেকের মতো এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে দিশেহারা সোনামুখীর প্রাচীন ঐতিহ্য সম্পন্ন তাঁত শিল্পের সঙ্গে যুক্ত মানুষজনও। লালমাটির দেশ বাঁকুড়ার সোনামুখীতে উৎপাদিত তাঁত শিল্প শুধুমাত্র এরাজ্যে নয়, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও মুখ উজ্জ্বল করেছে। কিন্তু যে শিল্পীদের হাতে তৈরি তাঁত বিশ্বের দরবারে সমাদৃত আজ সেই শিল্পীরাই বড় অসহায়। বর্তমানে সোনামুখী শহরে প্রায় ১২০০ তাঁত শিল্পী রয়েছেন। এই কাজে পরোক্ষভাবে যুক্ত মানুষের সংখ্যাটা আরও বেশী। কিন্তু সারা বছর যারা এই শিল্পের ওপর নির্ভর করেই দিনযাপন করেন, করোনার উপস্থিতিতে তারাই আজ ভালো নেই । এখানে মূলতঃ সিল্ক শাড়ি, থ্রিডি-ফোরডি, অভিনন্দন সহ বিভিন্ন ধরনের শাড়ি তৈরি হয়। বর্তমানে সরকারি বিশেষ বিধিনিষেধের গেরোয় পড়ে বিক্রি কমেছে। ফলে স্বাভাবিকভাবে কমেছে তাঁদের কাজের পরিমাণ। একদিকে এখানকার শিল্পীরা যেমন উৎপাদিত শাড়ি রফতানি করতে পারছেন না যার ফলে মহাজনের ঋণও শোধ হচ্ছে না। অন্যদিকে বাইরে থেকে আমদানি হচ্ছে না কাঁচামালও। এর মধ্যেও যতটুকু কাজ মিলছে সেই অনুপাতে পাচ্ছেন না মজুরি। মহাজনরা কাপড় বিক্রি করতে না পারলে কোথা থেকেই বা তাঁদের মজুরি দেবেন। এই রকম পরিস্থিতির মুখোমুখি হয়ে কঠিন আর্থিক সঙ্কটের মুখে পড়েছেন সোনামুখীর তাঁত শিল্পীরা। এই অবস্থায় তাঁরা তাকিয়ে রয়েছেন সরকারি আর্থিক সহযোগিতার দিকে। সরকার যদি একটু আর্থিকভাবে সহযোগিতা করে তাহলে ছেলেমেয়েদের নিয়ে আগামী দিনগুলি ভালোভাবে কাটবে বলে জানান তাঁরা। তাঁত শিল্পী সুনীল সিংহ, জয়দেব হেঁশ বলেন, এই পেশার ওপরে নির্ভর করেই আমাদের সারা বছরের সংসার চলে। কিন্তু বর্তমানে কাজের পরিমাণ অনেকটাই কমেছে। আগে তিনশো টাকা মজুরি পেতাম এখন তা একশো থেকে দেড়শো টাকাতে নেমে গিয়েছে। ফলে আর্থিক সঙ্কটের মুখে পড়তে হচ্ছে আমাদের। সরকারিভাবে কোনরকম সহযোগিতা মিলছে না।’

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team